ঢাকা ০৭:২০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

চট্রগ্রামে ছাত্রশিবির নেতার বাবাকে গুলি করে হত্যা

অটোরিক্সা চালক নুরুল । ছবি-সংগৃহীত

চট্টগ্রামে দুর্বৃত্তের ছোড়া গুলিতে নুরুল ইসলাম নামক এক সিএনজি চালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। বুধবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চৌধুরী পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।তিনি ইসলামী ছাত্রশিবিরের বড়হাতিয়ক ইউনিয়ন শাখার সভাপতি শফিকুল ইসলামের পিতা বলে জানা গেছে। নিহত নুরুল ইসলামের বাড়ি উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রমজান আলী সিকদার পাড়ায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশা চালক নুরুল ইসলাম তার সিএনজি চালিত অটোতে করে যাত্রী নিয়ে আসার পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে তিনি রাস্তার পাশে লুটিয়ে পড়েন। গুলির শব্দ শুনে স্থানীয়রা বের হয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে থাকা চিকিৎসক ডা. শিমুল দত্ত জানান, নিহত ব্যক্তির পিঠের বাম পাশের বেশ কয়েকটি স্হানে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার বিষয়টির সত্যতা নিশ্চিত করে লোহাগাড়া থানার ওসি আব্দুল জলিল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

চট্রগ্রামে ছাত্রশিবির নেতার বাবাকে গুলি করে হত্যা

প্রকাশের সময়ঃ ০৯:৫৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫