ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে থাকবেন হাদি

শহীদ শরীফ ওসমান হাদির সাহসিকতা, ভারতের আধিপত্যবাদ ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে তার অকুতোভয় অবস্থান সর্বদাই অনুকরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন রাজশাহী মহানগরী জামায়াতের আমির ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা ড. কেরামত আলী।

শনিবার বিকেলে সাধারণ ছাত্রজনতার উদ্যোগে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে গায়েবানা জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি বলেন, শহীদ ওসমান হাদীর রক্ত ব্যর্থ হতে পারে না। শহীদের রক্ত বৃথা যেতে পারে না। বাংলাদেশের জমিনে হাদির মতো অসংখ্য শহীদদের জন্ম দেবে।তিনি আরো বলেন, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই প্রতিরোধ আগামী দিনের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম। ফ্যাসিবাদের দোসররা আর চক্রান্ত চালাতে না পারে। সেজন্য সকলকে সজাগ থাকতে হবে।মাওলানা ড. কেরামত আলী বলেন, তার চিন্তা-চেতনা ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।জানাজায় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির সাদিকুল ইসলাম, সেক্রেটারি বাবুল ইসলাম, শিবগঞ্জ পৌর জামায়াতের নায়েবে আমির এমএ আজিজ মাহমুদ, পৌর সেক্রেটারী আবদুর রউফ, রাজশাহী মহানগরী শিবিরের সভাপতি শামীম উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শিবিরের সভাপতি মামুন আল, সেক্রেটারি শহিদুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী আল বশরী হোসেন, ফাইয়াজ রহমান তনয়, সাইমুন সাদাব ও শাহাদাৎ হোসেনসহ অন্যরা। পরে শহীদ শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে থাকবেন হাদি

প্রকাশের সময়ঃ ০১:৪৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫