ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ইতিহাসে প্রথমবার নারী–পুরুষের সমন্বয়ে জামায়াতের মহাসমাবেশ আজ রাজশাহীতে

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আজ বৃহস্পতিবার ইতিহাসে প্রথমবারের মতো নারী–পুরুষের সমন্বয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ইতিহাসে প্রথমবারের মতো নারী–পুরুষের সমন্বয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের আগে শেষ দফার প্রচারণার অংশ হিসেবে এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

রাজশাহী বিভাগ সফরের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার চারটি জেলায় নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি। এসব জনসভায় ১১ দলীয় নির্বাচনী জোটের প্রার্থীদের পক্ষে ভোট চাইবেন জামায়াত আমির।

সকালে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে গিয়ে দেখা যায়, মাঠ সজ্জা ও মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ। মাঠের সামনের অংশ বাঁশের বেড়া ও পদ্মা দিয়ে ঘিরে নারী ও পুরুষদের জন্য আলাদা দুটি অংশ নির্ধারণ করা হয়েছে। গণমাধ্যমকর্মীদের জন্য রয়েছে পৃথক মিডিয়া মঞ্চ এবং জুলাই আহত যোদ্ধাদের জন্য রাখা হয়েছে বিশেষ আসন ব্যবস্থা।

মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার বলেন, রাজশাহীর ইতিহাসে এই প্রথম জামায়াতে ইসলামীর নারী–পুরুষের সম্মিলিত বিশাল সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। লক্ষাধিক মানুষের সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, আজকের সমাবেশে জামায়াত আমির দেশ গঠন ও নির্বাচনকেন্দ্রিক দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। এই মাঠে তার বক্তব্য শোনার জন্য রাজশাহীবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে।

তিনি আরও বলেন, রাজশাহীর ছয়টি আসনে জনগণ সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব বেছে নেবে এবং দাঁড়িপাল্লার পক্ষে ঐতিহাসিক ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

নির্ধারিত সূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১১টায় নওগাঁয় প্রথম জনসভায় বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান। এরপর দুপুর সাড়ে ১২টায় চাঁপাইনবাবগঞ্জে, দুপুর আড়াইটায় রাজশাহীর গোদাগাড়ীতে, বিকেল সাড়ে ৪টায় রাজশাহী মাদ্রাসা ময়দানে এবং সন্ধ্যা সাড়ে ৬টায় নাটোরে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তিনি।

রাজশাহী মাদ্রাসা ময়দানের এই জনসভাটি আয়োজন করছে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী জোট। এতে জোটভুক্ত বিভিন্ন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেবেন।

জনসভা ঘিরে মঙ্গলবার আয়োজক জোটের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে জানানো হয়, এবারের সমাবেশে সাধারণ মানুষের পাশাপাশি নারী কর্মীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ থাকবে। পুরো অনুষ্ঠান সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ও শৃঙ্খলা ব্যবস্থা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারি সমাজ উদ্দিন মণ্ডল, এনসিপির রাজশাহী মহানগরের সাবেক আহ্বায়ক মোবাশ্বের আলী, সাবেক সদস্য সচিব আতিকুর রহমানসহ জোটের অন্যান্য নেতারা।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ইতিহাসে প্রথমবার নারী–পুরুষের সমন্বয়ে জামায়াতের মহাসমাবেশ আজ রাজশাহীতে

প্রকাশের সময়ঃ ০২:৫০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬