ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

হাইকোর্টের দুই বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ

বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি নাইমা হায়দার। সংগৃহীত ছবি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সংবিধানের ৯৬ অনুচ্ছেদের (৮) দফা অনুযায়ী বিচারপতি দুজন রাষ্ট্রপতিকে উদ্দেশ করে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে স্বীয় পদ থেকে পদত্যাগ করেন। রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

এর আগে গত ২ ফেব্রুয়ারি বিচারপতি মামনুন রহমান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র পাঠান। তিনি দীর্ঘদিন ধরে ছুটিতে ছিলেন বলে জানা গেছে। তার পদত্যাগপত্র সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও আইন মন্ত্রণালয়ে ই-মেইলের মাধ্যমে পাঠানো হয়। জানা যায়, তিনি বিদেশে অবস্থানকালে এ পদত্যাগপত্র প্রেরণ করেন।

অন্যদিকে, বিচারপতি নাইমা হায়দার গত ৯ ফেব্রুয়ারি পদত্যাগ করেন। তিনি স্বাক্ষরযুক্ত পত্রে প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগের ইচ্ছা জানান। পরে সুপ্রিম কোর্ট থেকে তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়।

আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের পদত্যাগ কার্যকর হয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

হাইকোর্টের দুই বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ

প্রকাশের সময়ঃ ০১:৩৭:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬