ঢাকা ০১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
করতোয়া নদী থেকে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তদন্ত বাংলাদেশের কাছে হারের পর অস্ট্রেলিয়ার দলে পরিবর্তন, ফিরলেন রেনশ শাহাদাত-জাকিরের বিদায়ে চাপে বাংলাদেশ ইমার্জিং দল বনানীতে এইচ বি এম ইকবালের কার্যালয়ে দুদকের অভিযান, সিলগালা এলিফ্যান্ট রোডে শপিংব্যাগ থেকে ৪টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার পে-স্কেল চূড়ান্ত, দুই ধাপে বাস্তবায়ন; মূল বেতন বাড়তে পারে সর্বোচ্চ ১০০% ভেজাল কীটনাশক, সার মজুত , চাঁপাইনবাবগঞ্জে ধরা পড়ল কৃষিবিরোধী চক্র বেরোবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে শুভ-রুশাইদ নারী যাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ, গোপালগঞ্জে ঢাকাগামী ট্রেনে পাথর নিক্ষেপ নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

গতকাল রোববার দুপুরে প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন হয়।

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

রোববার (৮ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বিএনপিপন্থি শিক্ষক সংগঠন জিয়া পরিষদ, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এবং জামায়াতপন্থি শিক্ষক সংগঠন গ্রিন ফোরামের শিক্ষকরা অংশ নেন। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষার্থীসহ শাখা ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরাও এতে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা শিক্ষিকা আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত সময়ের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে নিহত শিক্ষিকার পরিবারের জন্য সর্বোচ্চ আর্থিক সহায়তা দেওয়ার আহ্বানও জানান তারা।

ইবি জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ড. বেগম রোখসানা মিলি, ড. সেকেন্দার আলী, ড. ফারুকুজ্জামান, ড. গফুর গাজী এবং অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানসহ অন্য শিক্ষকরা।

বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের এ ধরনের নির্মম হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, বরং পুরো বিশ্ববিদ্যালয় পরিবার ও সমাজের জন্য গভীর শোক ও উদ্বেগের বিষয়। তারা এ ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

করতোয়া নদী থেকে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তদন্ত

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশের সময়ঃ ০২:১৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬