ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
শাকিল ও রূপার সম্পদের হিসাব চেয়ে কারাগারে নোটিশ পাঠাচ্ছে দুদক Environmental Communication and Journalism কোর্সের আওতায় ‘Sustainability Frontiers’ সেমিনার অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই কৃষিজমিতে ইটভাটা নির্মাণ- মালিককে ১ লাখ টাকা জরিমানা ময়মনসিংহে পশু চিকিৎসকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১ ভেটেরিনারি চিকিৎসকের ওপর হামলা, প্রতিবাদে বন্ধ থাকবে ক্লিনিক ডা. নাদিম সরকারের বিরুদ্ধে বিভাগীয় মামলা ছেলেদের বিদেশ পাঠাতে ঋণ, কিস্তির চাপে ভৈরবে গৃহবধূর মৃত্যু অভয়নগরে ৩ জন আটক, ওয়ান শুটারগান-গুলি ও ৩ মোটরসাইকেল জব্দ বিডা-বেজা-পিপিপিএ একীভূত, ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক মাহমুদ ঢাকার কয়েকটি দূতাবাসে ই-মেইলে হুমকি, তদন্ত করছে সিটিটিসি
হাতেনাতে আটক কর্মচারী

টেন্ডার ছাড়াই সরকারি বই বেচাকেনা! পোরশা মাধ্যমিক শিক্ষা অফিসে ‘বই কেলেঙ্কারি

অফিসের ভেতর থেকেই প্রায় ৭০০ কেজি বই বিক্রির সময় এক কর্মচারীকে হাতেনাতে আটক করে স্থানীয় জনগণ।

নওগাঁর পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার প্রক্রিয়া উপেক্ষা করে সরকারি বই বিক্রির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে অফিসের ভেতর থেকেই প্রায় ৭০০ কেজি বই বিক্রির সময় এক কর্মচারীকে হাতেনাতে আটক করে স্থানীয় জনগণ।

আটক ব্যক্তি মোঃ আমানত আলী, যিনি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে দায়িত্বে রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরেই গোপনে সরকারি বই পাচারের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তবে এবার সরাসরি বই হস্তান্তরের সময় জনতার হাতে ধরা পড়ে যান তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে বইবোঝাই একটি অটোরিকশা ও চালককে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদের সময় অটোরিকশার মালিক স্বীকার করেন, তিনি এসব বই আমানত আলীর কাছ থেকেই কিনেছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিক্রিত বইগুলোর বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা। তবে সংশ্লিষ্টরা বলছেন, এ ঘটনায় আরও বড় ধরনের অনিয়ম বা সিন্ডিকেট জড়িত থাকতে পারে—যা তদন্ত ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়।

টেন্ডার প্রক্রিয়া ছাড়াই সরকারি সম্পদ বিক্রির এ ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সচেতন মহল বলছে, এটি শুধু অনিয়ম নয়, বরং সরকারি সম্পদের অপব্যবহার ও দুর্নীতির সুস্পষ্ট উদাহরণ। তারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

শাকিল ও রূপার সম্পদের হিসাব চেয়ে কারাগারে নোটিশ পাঠাচ্ছে দুদক

হাতেনাতে আটক কর্মচারী

টেন্ডার ছাড়াই সরকারি বই বেচাকেনা! পোরশা মাধ্যমিক শিক্ষা অফিসে ‘বই কেলেঙ্কারি

প্রকাশের সময়ঃ ০১:০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬