ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
র‍্যাবের অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ-দুই চরাকারবারি আটক প্রাইভেট হাসপাতালে সরকারি চিকিৎসক, ভাইরাল দৌড়ের ভিডিও প্রান্তিক ও আদিবাসী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-শিক্ষাবৃত্তি বিতরণ পদ্মা নদী বাঁচাতে রাজশাহীতে অনুষ্ঠিত হলো ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন খুলনায় দুর্বৃত্তের গুলিতে আহত স্কুলছাত্রী গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী
অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ

গৌরনদীতে খাল দখলমুক্ত করতে উপজেলা নির্বাহী অফিসারের ঝটিকা অভিযান

আজ দুপুরে এ নির্দেশ দয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইব্রাহীম।

বরিশালের গৌরনদী উপজেলায় জনগুরুত্বপূর্ণ খাল দখলমুক্ত করতে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন। খাল দখলের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দখলদারদের উচ্ছেদ ও অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইব্রাহীম। স্থানীয় সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার একটি খালের অংশ অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণের কাজ চলছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে আজ দুপুরে ইউএনও মোঃ ইব্রাহীম দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরিদর্শনকালে তিনি খালের সীমানার ভেতরে গড়ে তোলা অবৈধ কাঠামোগুলো প্রত্যক্ষ করেন এবং জনস্বার্থে সেগুলো দ্রুত অপসারণের নির্দেশ দেন।

অভিযান শেষে ইপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ  ইব্রাহীম গণমাধ্যমকে জানান, খাল বা প্রাকৃতিক জলাশয় দখল করা দণ্ডনীয় অপরাধ। তিনি বলেন,
​”জনস্বার্থে কোনোভাবেই খাল দখল বরদাস্ত করা হবে না। খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে। দখলদারদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যেন তারা নিজ দায়িত্বে দ্রুত অবৈধ স্থাপনা সরিয়ে নেয়। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

প্রশাসনের এমন তাৎক্ষণিক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। তারা জানান, খালের নাব্যতা বজায় থাকলে কৃষি সেচ ও নিষ্কাশন ব্যবস্থা সচল থাকবে। প্রশাসনের এই কঠোর তদারকি নিয়মিত বজায় রাখার দাবি জানিয়েছেন তারা।
​উল্লেখ্য, উপজেলার অন্যান্য এলাকার খালগুলোকেও দখলমুক্ত করতে পর্যায়ক্রমে অভিযান চালানো হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

র‍্যাবের অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ-দুই চরাকারবারি আটক

অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ

গৌরনদীতে খাল দখলমুক্ত করতে উপজেলা নির্বাহী অফিসারের ঝটিকা অভিযান

প্রকাশের সময়ঃ ০৪:৪৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬