ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
র‍্যাবের অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ-দুই চরাকারবারি আটক প্রাইভেট হাসপাতালে সরকারি চিকিৎসক, ভাইরাল দৌড়ের ভিডিও প্রান্তিক ও আদিবাসী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-শিক্ষাবৃত্তি বিতরণ পদ্মা নদী বাঁচাতে রাজশাহীতে অনুষ্ঠিত হলো ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন খুলনায় দুর্বৃত্তের গুলিতে আহত স্কুলছাত্রী গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী

গৌরনদীতে প্রধান শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

রবিবার ঘটনা ঘটে।

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের গোরক্ষডোবা গ্রামে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বি এম ইউনুস আলীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঈদের পরদিন রবিবার বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৯টার মধ্যে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার জানায়, রবিবার বিকেলে পরিবারের সকল সদস্য ঈদের দাওয়াতে অংশ নিতে বাড়ির মূল ফটকে তালা দিয়ে বাইরে যান। রাত সাড়ে ৯টার দিকে ফিরে এসে তারা দেখতে পান, বাড়ির মূল ফটকের তালা ভাঙা এবং ঘরের ভেতরে সবকিছু তছনছ অবস্থায় রয়েছে।
চোরেরা ঘরের ভেতরে প্রবেশ করে আলমারি ও শোকেসের তালা ভেঙে নগদ প্রায় ১ লাখ টাকা এবং ব্যবহৃত প্রায় চার ভরি স্বর্ণালংকারসহ মোট প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
এ বিষয়ে গৃহকর্তা বি এম ইউনুস আলী জানান, “আমরা বাসায় না থাকার সুযোগে চোরেরা পরিকল্পিতভাবে এই চুরির ঘটনা ঘটিয়েছে।”
চুরির ঘটনায় গৌরনদী মডেল থানাকে অবহিত করা হয়েছে। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয় সংবাদ

র‍্যাবের অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ-দুই চরাকারবারি আটক

গৌরনদীতে প্রধান শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

প্রকাশের সময়ঃ ১২:৪৮:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬