ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস, কোথাও ভারি বর্ষণের শঙ্কা জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা নিবেদন ঝিনাইদহে গরু চোর সন্দেহে গণপিটুনিতে এক ভাই নিহত, আহত অপরজন ৩ ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরাঞ্চলে ট্রেন চলাচল স্বাভাবিক কক্সবাজারে চলন্ত স্লিপার বাসে আগুন, জানালার কাঁচ ভেঙে উদ্ধার যাত্রীরা নাটোরে অটোভ্যানে বাসের ধাক্কা, চাপা পড়ে চালক-যাত্রী নিহত হেসেছি, কেঁদেছি, আবেগে ভেসেছি: প্রথম কনসার্ট নিয়ে অপূর্ব দুই ঘণ্টার বিদ্যুৎবিভ্রাটে চমেক হাসপাতালে রোগীদের চরম দুর্ভোগ মৌসুমি ফ্লু প্রতিরোধে খাদ্যতালিকায় রাখুন এই ৫ পানীয় জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিমান থেকে খাদ্য মন্ত্রণালয়ে আফরোজা খানম

গোমস্তাপুর ব্রাদার্স এন্ড সিস্টার ফিলিং স্টেশনে হাজার লিটার জ্বালানি, ফিলিং স্টেশনকে জরিমানা

আজ দুপুরে এ অভিযান চালানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে  ব্রাদার্স এন্ড সিস্টার ফিলিং স্টেশনে হাজার লিটার জ্বালানি, ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় জ্বালানি তেল মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখার অভিযোগে একটি পেট্রোল পাম্পকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত ‘মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশন’-এ এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দেখা যায়, ফিলিং স্টেশনটি ‘পাম্পে তেল নেই’ স্টিকার ঝুলিয়ে জ্বালানি বিক্রয় বন্ধ রেখেছে।

অভিযান পরিচালনা করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী। তিনি জানান, সংশ্লিষ্ট পেট্রোল পাম্পে ‘পাম্পে তেল নেই’ লেখা ব্যানার টানিয়ে জ্বালানি বিক্রি বন্ধ রাখা হয়েছিল। স্থানীয়ভাবে বিষয়টি জানাজানি হলে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে  সরেজমিনে তেলের মজুত যাচাই করে।

তবে স্টোরেজ যাচাই করে প্রশাসন দেখতে পায়- পেট্রোল: ২,৩৬৮ লিটার, ডিজেল: ৩,৭৬০ লিটার, অকটেন: ৩,৬৫৫ লিটার । পর্যাপ্ত জ্বালানি মজুদ থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট সৃষ্টি করে বিক্রি বন্ধ রাখা হচ্ছিল।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিক আদায় করা হয়। একই সঙ্গে মজুদকৃত জ্বালানি বিক্রয়ের কার্যক্রম পুনরায় চালু করতে বাধ্য করা হয়।
এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা নির্বা হী অফিসার (ইউএনও) জাকির মুন্সী জানান, “জনগণকে জিম্মি করে কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।” স্থানীয়দের মধ্যে এ অভিযানে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল-কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছাকৃতভাবে তেল গোপন রেখে বাজারে অস্থিরতা তৈরি করছে।

অভিযান চলাকালে পার্বতীপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব  মোয়াজ্জেম হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন এবং সার্বিক সহযোগিতা করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস, কোথাও ভারি বর্ষণের শঙ্কা

গোমস্তাপুর ব্রাদার্স এন্ড সিস্টার ফিলিং স্টেশনে হাজার লিটার জ্বালানি, ফিলিং স্টেশনকে জরিমানা

প্রকাশের সময়ঃ ০৫:৪৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬