ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

রাজধানী জুড়ে মেট্রোপলিটন পুলিশ-এর টানা উচ্ছেদ অভিযান

আজ মোহাম্মদপুরের টাউল হল এলাকায় অভিযান পরিচালনা করে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার রফিকুল ইসলাম।

রাজধানীজুড়ে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তৃতীয় দিনের মতো বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।

আজ  শনিবার (৪ এপ্রিল) সকালে মোহাম্মদপুরের টাউন হল এলাকায় তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার রফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

তিনি জানান, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদের প্রথমে সতর্ক করা হচ্ছে। তবে নির্দেশনা অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অভিযানের খবর পেয়ে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী আগেই তাদের দোকানপাট সরিয়ে নিতে দেখা গেছে।

ডিএমপির ট্রাফিক বিভাগের আটটি জোন—রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, উত্তরা ও গুলশান—একযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করছে।

অভিযানের আওতায় রয়েছে ফুটপাত ও সড়কের পাশে গড়ে ওঠা খাবারের দোকান, যানবাহন মেরামতের গ্যারেজ, ওয়েল্ডিং ওয়ার্কশপ, পোশাক ও আসবাবপত্রের দোকানসহ বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা।

ডিএমপি জানিয়েছে, নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

রাজধানী জুড়ে মেট্রোপলিটন পুলিশ-এর টানা উচ্ছেদ অভিযান

প্রকাশের সময়ঃ ০৬:৫৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬