ঢাকা ১২:০৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
একসঙ্গে নিভল পাঁচ শিশুর প্রাণের প্রদীপ- পাশাপাশি কবরে শায়িত যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক রংপুরে ৪ খুন-গাফিলতির কোন সুযোগ নেই, আশ্বাস নতুন পুলিশ কমিশনারের নেপালের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন- দেশে ফিরে অপু বিশ্বাস টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৩ গাজীপুরে চাইনিজ কুড়াল দিয়ে শ্বশুরকে কুপিয়ে হত্যা রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫ পাইপগান ও সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার দুর্গাপুরে চুরির অভিযোগে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল কারওয়ান বাজারে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ড, স্থানীয়দের তৎপরতায় নিয়ন্ত্রণ গোপালগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল-বাসের ত্রিমুখী সংঘর্ষে আহত ৪০

অবকাশ শেষে হাইকোর্টে ফিরছে নিয়মিত বিচারকাজ, ৬৩ বেঞ্চ গঠন

মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় পিছিয়ে সোমবার নির্ধারণ করেছেন হাইকোর্ট।ফাইল ছবি।

দীর্ঘ অবকাশ শেষে দেশের সর্বোচ্চ আদালতে আবারও শুরু হতে যাচ্ছে নিয়মিত বিচার কার্যক্রম। আগামী রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর হাইকোর্ট বিভাগ-এ পুনরায় বিচারকাজ শুরু হবে।

এ লক্ষ্যে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ৬৩টি বেঞ্চ গঠন করেছেন। এ সংক্রান্ত আদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

গঠিত ৬৩টি বেঞ্চের মধ্যে-৩৪টি দ্বৈত (ডিভিশন) বেঞ্চ ও ২৯টি একক বেঞ্চ।

বেঞ্চ গঠনের আদেশে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময় থেকেই এসব বেঞ্চ বিচার কার্যক্রম পরিচালনা করবে।

গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া অবকাশ ছুটি এবং এর সঙ্গে যুক্ত সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে টানা ৩৭ দিন নিয়মিত বিচারকাজ বন্ধ ছিল সুপ্রিম কোর্টে।

তবে এই সময় পুরোপুরি বিচার কার্যক্রম বন্ধ ছিল না। জরুরি বিষয় নিষ্পত্তির জন্য হাইকোর্টে অবকাশকালীন বেঞ্চ গঠন করা হয়েছিল এবং আপিল বিভাগের চেম্বার আদালতেও সীমিত পরিসরে বিচারকাজ পরিচালিত হয়েছে।

দীর্ঘ বিরতির পর নিয়মিত বেঞ্চ গঠনের মাধ্যমে আবারও পূর্ণাঙ্গভাবে বিচার কার্যক্রম শুরু হওয়ায় বিচারপ্রার্থীদের মধ্যে স্বস্তি ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

একসঙ্গে নিভল পাঁচ শিশুর প্রাণের প্রদীপ- পাশাপাশি কবরে শায়িত

অবকাশ শেষে হাইকোর্টে ফিরছে নিয়মিত বিচারকাজ, ৬৩ বেঞ্চ গঠন

প্রকাশের সময়ঃ ০৮:০০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬