ঢাকা ১০:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ময়মনসিংহে পশু চিকিৎসকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১ ভেটেরিনারি চিকিৎসকের ওপর হামলা, প্রতিবাদে বন্ধ থাকবে ক্লিনিক ডা. নাদিম সরকারের বিরুদ্ধে বিভাগীয় মামলা ছেলেদের বিদেশ পাঠাতে ঋণ, কিস্তির চাপে ভৈরবে গৃহবধূর মৃত্যু অভয়নগরে ৩ জন আটক, ওয়ান শুটারগান-গুলি ও ৩ মোটরসাইকেল জব্দ বিডা-বেজা-পিপিপিএ একীভূত, ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক মাহমুদ ঢাকার কয়েকটি দূতাবাসে ই-মেইলে হুমকি, তদন্ত করছে সিটিটিসি তাহিরপুরে বৌলাই নদীতে পড়ে নিখোঁজ শিশু পর্যটক রুকাইয়ার মরদেহ উদ্ধার কলকাতায় হোটেলে আগুনে নিহত সাভারের বাবুর দাফন সম্পন্ন ময়মনসিংহে চাঁদা দাবির অভিযোগে পশু চিকিৎসককে মারধর-ভাঙচুর, ছাত্রদল নেতা বহিষ্কার

বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে জ্বালানি মজুদ বাড়ানো হচ্ছে- বাণিজ্যমন্ত্রী

আজ শুক্রবার দুপুরে সিলেটের বাসিয়া খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

দেশে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে জ্বালানি তেল ও গ্যাসের মজুদ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, জ্বালানি খাতে স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় অবকাঠামো ও সরবরাহ ব্যবস্থাও জোরদার করা হচ্ছে।

শুক্রবার দুপুরে বাসিয়া খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা জানান।

তিনি বলেন, “বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে দেশে জ্বালানি তেল ও গ্যাসের পর্যাপ্ত মজুদ নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি জ্বালানি সরবরাহ ব্যবস্থার সক্ষমতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।”

অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে অতিরিক্ত ব্যয় হলেও তার প্রভাব সাধারণ ভোক্তাদের ওপর পড়বে না বলে আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, “সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে, যাতে মূল্যস্ফীতিতে অতিরিক্ত চাপ না পড়ে।”

তিনি আরও উল্লেখ করেন, প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো সহনীয় পর্যায়ে রয়েছে। ভারত, নেপালপাকিস্তানে জ্বালানির দাম তুলনামূলক বেশি বলেও মন্তব্য করেন তিনি।

এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি সক্ষমতা বাড়াতে নতুন টার্মিনাল নির্মাণের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে জ্বালানি মন্ত্রণালয় শিগগিরই টেন্ডার আহ্বান করবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, জ্বালানি মজুদ বৃদ্ধি ও অবকাঠামো সম্প্রসারণের এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিদ্যুৎ খাতে স্থিতিশীলতা আসবে এবং শিল্প ও অর্থনীতির গতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে পশু চিকিৎসকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১

বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে জ্বালানি মজুদ বাড়ানো হচ্ছে- বাণিজ্যমন্ত্রী

প্রকাশের সময়ঃ ০৪:৫০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬