ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ভেজাল কীটনাশক, সার মজুত , চাঁপাইনবাবগঞ্জে ধরা পড়ল কৃষিবিরোধী চক্র বেরোবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে শুভ-রুশাইদ নারী যাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ, গোপালগঞ্জে ঢাকাগামী ট্রেনে পাথর নিক্ষেপ নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হারকে ‘বড় অঘটন’ বলছেন সাবেক ক্রিকেটাররা উপসচিব পদে ২৭৭ কর্মকর্তাকে পদোন্নতি দিল সরকার বাবা হলেন গায়ক অনুপম রায়, পুত্রসন্তানের জন্ম দিলেন প্রস্মিতা নতুন পে-স্কেল এ বছরেই ঘোষণা, বাস্তবায়নও চলতি বছরে: অর্থমন্ত্রী ভাঙ্গায় মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ

ঢাবি সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন

আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানী শাহবাগ থানার অভ্যন্তরে ডুজার সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন ইবি প্রেসক্লাব, সামাজিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইবি প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন, সহ-সভাপতি নূর আলম, ইবি সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম, সাধারণ সম্পাদক জুয়েল রানা, ইবি রিপোর্টাস ইউনিটির সভাপতি সাকিব আসলাম, সম্পাদক রবিউল আলম সহ অর্ধশতাধিক সাংবাদিক।

মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত, মামলা গ্রহণ, বিশ্ববিদ্যালয় থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাকিব আসলাম বলেন, ২২ ও ২৩ এপ্রিল সাংবাদিকদের ওপর হেনস্তা ও অতর্কিত হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। এমনকি শাহবাগ থানার ভেতরেও এই হামলা হওয়া নিরাপত্তা ব্যবস্থার বড় প্রশ্ন তোলে। তিনি এ ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান। হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে বহিষ্কার করতে হবে এবং ক্যাম্পাস সাংবাদিকতার নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

ইবি সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম বলেন, পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ ও তাদের বহিষ্কার করতে হবে। সত্যের পক্ষে সাংবাদিকদের কলম কখনো থামবে না। হামলায় জড়িতদের দ্রুত সংগঠন থেকে বহিষ্কার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী বহিষ্কারের দাবি জানায়। পাশাপাশি দেশের সব ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সদস্যদের ওপর ছাত্রদলের হামলা মানেই গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। সাংবাদিকরা কোনো রাজনৈতিক দলের অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য নয়, বরং সত্য ও ন্যায় তুলে ধরার জন্য কাজ করে। তাদের কণ্ঠরোধের যেকোনো অপচেষ্টা ব্যর্থ হবে। অতীতে ফ্যাসিস্ট শাসনামলেও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে এবং এর পরিণতি দেশবাসী দেখেছে। একই পথে হাঁটলে একই পরিণতি এড়ানো যাবে না। হামলায় জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার এবং রাষ্ট্রের পক্ষ থেকে স্বাধীন সাংবাদিকতার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর শাহবাগ থানা এলাকায় ছাত্রদল ও শিবিরের উত্তেজনার মধ্যে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছাত্রদলের কিছু নেতাকর্মীদের দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ১০ সদস্য হামলার শিকার হন।

জনপ্রিয় সংবাদ

ভেজাল কীটনাশক, সার মজুত , চাঁপাইনবাবগঞ্জে ধরা পড়ল কৃষিবিরোধী চক্র

ঢাবি সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন

প্রকাশের সময়ঃ ০৭:৫৯:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬