ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক দুর্নীতির ৬ মামলায় কারাগারে

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে পাবনার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া ছয়টি মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক ডা. তন্ময় প্রকাশ বিশ্বাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৯ এপ্রিল) পাবনার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জান তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট মলয় কুমার দাস।

মামলা সূত্রে জানা যায়, বিভিন্ন অর্থবছরে পণ্যসামগ্রী ক্রয়ে বাজারমূল্যের চেয়ে বেশি দাম দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। অভিযোগে বলা হয়, ঠিকাদার ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগসাজশে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে।

দুদক তদন্ত শেষে ২০২২ সালে এ বিষয়ে পৃথক ছয়টি মামলা দায়ের করে। মামলাগুলোর বাদী ছিলেন দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের তৎকালীন সহকারী পরিচালক, বর্তমানে উপপরিচালক শহীদুল আলম সরকার। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মলয় কুমার দাস রায়। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট সাজ্জাদ ইকবাল লিটন ও অ্যাডভোকেট আলী রেজা পারভেজ। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ডা. তন্ময় প্রকাশ বিশ্বাস যশোরের মণিরামপুর উপজেলার কুলটিয়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি পাবনা শহরের দিলালপুর এলাকায় বসবাস করছিলেন। দুদক সংশ্লিষ্টরা জানিয়েছেন, মামলাগুলোর বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক দুর্নীতির ৬ মামলায় কারাগারে

প্রকাশের সময়ঃ ০৯:৫১:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬