ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

সৌদির সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামে ঈদ উদযাপন

বুধবার (২৭ মে) সকালে জেলার শিবগঞ্জ উপজেলার কয়েকটি এলাকায় আগাম ঈদ উদযাপন করেন স্থানীয় কিছু পরিবার ও মুসল্লি।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। বুধবার (২৭ মে) সকালে জেলার শিবগঞ্জ উপজেলার কয়েকটি এলাকায় আগাম ঈদ উদযাপন করেন স্থানীয় কিছু পরিবার ও মুসল্লি।

জানা গেছে, শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাধানগর, ৭৬ বিঘিসহ আশপাশের কয়েকটি গ্রামের মুসল্লিরা সৌদি আরবের চাঁদ দেখার ভিত্তিতে ঈদুল আজহা পালন করেন। সকাল ৮টায় উপজেলার ৭৬ বিঘি এলাকার একটি মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা ইউসুফ আলী।

ঈদের জামাতে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের গ্রাম থেকে আগত প্রায় ১০০ থেকে ২০০ নারী-পুরুষ অংশ নেন। জামাত শেষে মুসল্লিরা দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

স্থানীয় সূত্র জানায়, প্রতিবছরের মতো এবারও নির্দিষ্ট কিছু পরিবার ও অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদুল আজহা উদযাপন করেছেন। তারা মূলত আন্তর্জাতিক চাঁদ দেখার হিসাব অনুসরণ করে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করে থাকেন।

ঈদের জামাতকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। মুসল্লিরা নতুন পোশাক পরে ঈদগাহ ও মসজিদে আসেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। পরে অনেকে কোরবানির প্রস্তুতিতেও ব্যস্ত হয়ে পড়েন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই জেলার কয়েকটি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও দুই ঈদ উদযাপনের প্রচলন রয়েছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ভিন্নমত থাকলেও প্রতি বছর শান্তিপূর্ণভাবেই ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়ে থাকে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

সৌদির সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামে ঈদ উদযাপন

প্রকাশের সময়ঃ ০৩:৪৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬