ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ

জাজিরায় ককটেল বিস্ফোরণে শিশুর দুই হাত ক্ষতিগ্রস্ত

শুক্রবার (২৯ মে) সকালে উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুরীয়া চরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

শরীয়তপুরের জাজিরা উপজেলায় কুড়িয়ে পাওয়া একটি ককটেল বিস্ফোরণে রাহাত (১০) নামের এক শিশুর দুই হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুরীয়া চরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আহত রাহাত পাশের মুলনা ইউনিয়নের মোল্লাকান্দি এলাকার সামছু মাদবরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের একটি মরিচ খেতে খেলতে যায় রাহাত। সেখানে কসটেপ মোড়ানো একটি বস্তু দেখতে পেয়ে সেটিকে খেলনা মনে করে হাতে নেয় সে। পরে সেটি খোলার চেষ্টা করলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে শিশুটির দুই হাতের কবজি পর্যন্ত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় রাহাতকে উদ্ধার করেন। পরে তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের প্রশ্ন, জনবসতির পাশের একটি কৃষিজমিতে কীভাবে বিস্ফোরকটি এলো এবং কারা সেখানে এটি ফেলে গেছে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, খেত থেকে কুড়িয়ে পাওয়া ককটেল সদৃশ বস্তু খোলার চেষ্টা করলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শিশুটির দুই হাত গুরুতরভাবে আহত হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

হাসিকে অস্ত্র বানানো এক কিংবদন্তি- জন্মদিনে হুমায়ূন ফরীদিকে স্মরণ

জাজিরায় ককটেল বিস্ফোরণে শিশুর দুই হাত ক্ষতিগ্রস্ত

প্রকাশের সময়ঃ ০৭:৫৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬