ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
পিরোজপুর

পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যার অভিযোগ

সংগৃহীত ছবি।

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় এক বৃদ্ধা গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, পরকীয়ার জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুত্রবধূ ও তার কথিত সহযোগীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের একটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নমিতা রানী পাল (৬০) স্থানীয় বাসিন্দা রাধেশ্যাম চন্দ্র পালের স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের ছেলে শ্যামল চন্দ্র পালের স্ত্রী বন্যা রানী পালের সঙ্গে স্থানীয় এক ব্যক্তির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে পরিবারের দাবি। বিষয়টি নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। পরিবারের সদস্যদের অভিযোগ, এ সম্পর্কের বিষয়ে প্রতিবাদ করায় নমিতা রানীকে হত্যা করা হয়েছে।

স্বজনরা জানান, মরদেহে আঘাত ও নখের আঁচড়ের চিহ্ন দেখা গেছে। গলায় আঘাতের আলামত এবং হাতের শাখা ভাঙা অবস্থায় পাওয়া যায়। এছাড়া ঘরের দেয়ালেও রক্তের দাগ দেখতে পান তারা। এসব দেখে পরিবারের ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে।

নিহতের স্বামী রাধেশ্যাম চন্দ্র পাল জানান, ঘটনার সময় তিনি বাড়ির বাইরে ছিলেন। পরে ফিরে এসে ঘরের দরজা খোলা দেখতে পান। ঘরে ঢুকে স্ত্রীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি চিৎকার শুরু করেন। এ সময় একজন ব্যক্তিকে বাড়ির পেছনের দিক দিয়ে দ্রুত চলে যেতে দেখেছেন বলেও দাবি করেন তিনি।

ঘটনার সময় বাড়িতে থাকা বন্যা রানী পালের এক আত্মীয়কেও সন্দেহের তালিকায় রাখা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে বন্যা রানী পাল ও তার আত্মীয় তাপস দেবনাথকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে।

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়ভাবে যাকে বিএনপি নেতা হিসেবে উল্লেখ করা হচ্ছে, তার রাজনৈতিক পরিচয় অস্বীকার করেছে উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ বলেন, অভিযুক্ত ব্যক্তি দলের কোনো পদধারী সদস্য নন।

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহব্বত খান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

হাসিকে অস্ত্র বানানো এক কিংবদন্তি- জন্মদিনে হুমায়ূন ফরীদিকে স্মরণ

পিরোজপুর

পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যার অভিযোগ

প্রকাশের সময়ঃ ০৮:০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬