ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ

রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রী

আজ শুক্রবার (২৯ মে) প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন সড়কের পরিস্থিতি দেখেন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৯ মে  শুক্রবার রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় ঘুরে তিনি পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। কোরবানির বর্জ্য দ্রুত ও সঠিকভাবে অপসারণ হচ্ছে কিনা, সেটি দেখতে তিনি সরাসরি মাঠপর্যায়ে যান।

তিনি জানান, প্রধানমন্ত্রীর গাড়িবহর গুলশান এভিনিউ এলাকা থেকে যাত্রা শুরু করে গুলশান-১, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, বাসাবো, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় পরিদর্শন করে।

এছাড়া ধোলাইখাল, দয়াগঞ্জ, নারিন্দা, গুলিস্তান, শাহবাগ, এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, নিউমার্কেট, সায়েন্স ল্যাবরেটরি, কলাবাগান, ধানমন্ডি, ফার্মগেট, বিজয় সরণি ও মহাখালী এলাকার সড়ক পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।

উপ-প্রেস সচিব আরও জানান, পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী সড়কে চলাচলের ক্ষেত্রে ট্রাফিক সিগন্যাল মেনে চলেন এবং বিভিন্ন পয়েন্টে গাড়ি থামিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের অবস্থা খতিয়ে দেখেন।

সরকারি সূত্র বলছে, রাজধানীতে ঈদের পর দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিত করতে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

হাসিকে অস্ত্র বানানো এক কিংবদন্তি- জন্মদিনে হুমায়ূন ফরীদিকে স্মরণ

রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রকাশের সময়ঃ ০৭:৫০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬