ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

ফাইল ছবি।

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৩২ শিশু।

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর আরও ২ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৮৫ শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯০ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৭৫ জনে।

এদিকে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকা না নেওয়া, অপুষ্টি এবং সচেতনতার অভাবের কারণে শিশুদের মধ্যে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন এলাকায় টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনতে হাসপাতালগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের জ্বর, শরীরে লালচে দানা, কাশি বা চোখ লাল হওয়াসহ হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

হাসিকে অস্ত্র বানানো এক কিংবদন্তি- জন্মদিনে হুমায়ূন ফরীদিকে স্মরণ

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

প্রকাশের সময়ঃ ০৭:৪২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬