ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

শহীদ জিয়ার আদর্শ ধারণ করে রাজনীতি করার আহ্বান শাহীন শওকতের

শনিবার (৩০ মে) বিকেলে জেলা বিএনপির উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্কে এ সভা হয়। ছবি- দৈনিক অধিকার।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি  শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জাতীয়তাবাদী দল  বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ শাহীন শওকত দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে শহীদ জিয়ার আদর্শ অনুসরণ করে সততা, দেশপ্রেম ও জনকল্যাণমূলক রাজনীতি চর্চার আহ্বান জানান।

শনিবার (৩০ মে) বিকেলে জেলা বিএনপির উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্কে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা সবাই বিএনপি করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম বলি; কিন্তু তাঁর আদর্শ আমরা কতটা অনুসরণ করি, সেটি আজ বিবেচনার বিষয়। এখন সময় এসেছে জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, রাষ্ট্র পরিচালনার নীতি এবং দেশের মানুষের জন্য তাঁর অবদান সম্পর্কে নতুন প্রজন্মকে জানানো ও তা বাস্তবে ধারণ করার।”

তিনি বলেন, “১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর যখন দেশ চরম অনিশ্চয়তা ও বিশৃঙ্খলার মধ্যে ছিল, তখন জিয়াউর রহমান নেতৃত্বের হাল ধরেছিলেন। তিনি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন, জাতীয়তাবাদী শক্তিকে সংগঠিত করেন এবং দেশের উন্নয়ন ও আত্মনির্ভরতার ভিত্তি গড়ে তোলেন।”

শাহীন শওকত আরও বলেন, “জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা। তিনি গ্রাম থেকে গ্রামে হেঁটে কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের খোঁজখবর নিয়েছেন। দেশের অর্থনৈতিক মুক্তি ও উৎপাদনমুখী উন্নয়নে তিনি অসামান্য ভূমিকা রেখেছেন। তাঁর জীবন ও কর্ম থেকে সততা, দেশপ্রেম ও জনগণের প্রতি দায়বদ্ধতার শিক্ষা নিতে হবে।”

সভায় তিনি দাবি করেন, স্বাধীনতা যুদ্ধের সূচনালগ্নে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠের মাধ্যমে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এ প্রসঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের মুক্তিযুদ্ধের ইতিহাস ও জাতীয়তাবাদী রাজনীতির দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান।

জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম টিপু এবং যুগ্ম আহ্বায়ক মো. হায়াতুতদ্দৌলা।

এছাড়াও বক্তব্য রাখেন, গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সেন্টু, বিএনপি নেতা ও রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমদ, নাচোল উপজেলা বিএনপির সভাপতি এম. মজিদুল হক, জেলা বিএনপির সদস্য ওবায়েদ পাঠান, ইয়াজদানী জর্জ, জেলা মহিলা দলের সভানেত্রী দিলশাদ তাহমিনা মিম, শিবগঞ্জ উপজেলা বিএনপি নেতা জালাল উদ্দিন অপু, জেলা বিএনপির সদস্য মো. সারোয়ার জাহান, জেলা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া শাওন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুমনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

সভা পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপি নেতা মো. কামরুজ্জামান মুক্তা।

আলোচনা সভার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকার বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ, জাতীয়তাবাদী দর্শন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। তাঁরা তাঁর আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

শহীদ জিয়ার আদর্শ ধারণ করে রাজনীতি করার আহ্বান শাহীন শওকতের

প্রকাশের সময়ঃ ০২:১৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬