ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ভেজাল কীটনাশক, সার মজুত , চাঁপাইনবাবগঞ্জে ধরা পড়ল কৃষিবিরোধী চক্র বেরোবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে শুভ-রুশাইদ নারী যাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ, গোপালগঞ্জে ঢাকাগামী ট্রেনে পাথর নিক্ষেপ নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হারকে ‘বড় অঘটন’ বলছেন সাবেক ক্রিকেটাররা উপসচিব পদে ২৭৭ কর্মকর্তাকে পদোন্নতি দিল সরকার বাবা হলেন গায়ক অনুপম রায়, পুত্রসন্তানের জন্ম দিলেন প্রস্মিতা নতুন পে-স্কেল এ বছরেই ঘোষণা, বাস্তবায়নও চলতি বছরে: অর্থমন্ত্রী ভাঙ্গায় মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ

প্রতিমন্ত্রী পুতুলের বিশেষ বরাদ্দে গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

নাটোরের বাগাতিপাড়ার ঠেঙ্গামারা এলাকায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের বিশেষ বরাদ্দে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন।

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে নতুন সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের বিশেষ অর্থ বরাদ্দে এ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে বাগাতিপাড়া ইউনিয়নের ঠেঙ্গামারা গ্রামে কাঁচা সড়ক এইচবিবি (HBB) পদ্ধতিতে উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহতাব উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঠেঙ্গামারা ওসমানের বাড়ি থেকে ঠেঙ্গামারা কেন্দ্রীয় গোরস্থান পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সড়ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য হাফিজুর রহমান, বিএনপি নেতা মুনসুর রহমান, আব্দুর রাজ্জাক, আব্দুল জলিল, আব্দুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় এলাকাবাসী জানান, গৌরিপুর ও ঠেঙ্গামারা এলাকার মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। নতুন সড়ক নির্মাণের ফলে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে। তারা প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

ভেজাল কীটনাশক, সার মজুত , চাঁপাইনবাবগঞ্জে ধরা পড়ল কৃষিবিরোধী চক্র

প্রতিমন্ত্রী পুতুলের বিশেষ বরাদ্দে গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

প্রকাশের সময়ঃ ০৫:৫৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬