ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ভেজাল কীটনাশক, সার মজুত , চাঁপাইনবাবগঞ্জে ধরা পড়ল কৃষিবিরোধী চক্র বেরোবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে শুভ-রুশাইদ নারী যাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ, গোপালগঞ্জে ঢাকাগামী ট্রেনে পাথর নিক্ষেপ নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হারকে ‘বড় অঘটন’ বলছেন সাবেক ক্রিকেটাররা উপসচিব পদে ২৭৭ কর্মকর্তাকে পদোন্নতি দিল সরকার বাবা হলেন গায়ক অনুপম রায়, পুত্রসন্তানের জন্ম দিলেন প্রস্মিতা নতুন পে-স্কেল এ বছরেই ঘোষণা, বাস্তবায়নও চলতি বছরে: অর্থমন্ত্রী ভাঙ্গায় মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ
রাজশাহীর সাহেববাজারে

স্বর্ণপট্টিতে জুয়েলার্সে চুরি: ২০০ ভরি সোনা, ১২০০ ভরি চাঁদি ও ২৫ লাখ টাকা লুট

রাজশাহীর সাহেববাজার স্বর্ণপট্টিতে কারুশ্রী জুয়েলার্সে চুরির পর ঘটনাস্থল পরিদর্শন করছে পুলিশ ও ফরেনসিক দল। ছবি: দৈনিক অধিকার

রাজশাহী নগরীর সাহেববাজার স্বর্ণপট্টি এলাকায় কারুশ্রী জুয়েলার্সে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার দিবাগত রাতের মধ্যবর্তী কোনো একসময়ে এ চুরির ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে। চুরিতে ২০০ ভরি স্বর্ণালংকার, ১২০০ ভরি রুপা এবং নগদ ২৫ লাখ টাকা খোয়া গেছে বলে মালিকপক্ষ দাবি করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাহেববাজার এলাকায় আবাসিক স্বর্ণা হোটেলের নিচতলায় পাশাপাশি অবস্থিত আফিয়া জুয়েলার্স ও কারুশ্রী জুয়েলার্স। চোরেরা প্রথমে আফিয়া জুয়েলার্সের তালা খুলে ভেতরে প্রবেশ করে। এরপর দুটি শোরুমের মাঝের দেয়াল কেটে কারুশ্রী জুয়েলার্সে ঢুকে স্বর্ণালংকার ও নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী সরিয়ে নেয়। তবে আফিয়া জুয়েলার্সে সেসময় কোনো মালামাল না থাকায় সেখান থেকে কিছু নেওয়া হয়নি বলে জানা গেছে।

ঘটনার পর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সিআইডি ও ফরেনসিক বিভাগের দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) রাজশাহী জেলা শাখার সভাপতি মোঃ আশরাফুল ইসলাম অপু জানান, প্রায় ২০০ ভরি সোনা, ১২০০ ভরি চাঁদি ও ২০ লাখ টাকা চুরি হয়েছে। তিনি জানান, চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত রাজশাহীর সকল জুয়েলার্স দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আলামত সংগ্রহ সম্পন্ন হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করে যাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ভেজাল কীটনাশক, সার মজুত , চাঁপাইনবাবগঞ্জে ধরা পড়ল কৃষিবিরোধী চক্র

রাজশাহীর সাহেববাজারে

স্বর্ণপট্টিতে জুয়েলার্সে চুরি: ২০০ ভরি সোনা, ১২০০ ভরি চাঁদি ও ২৫ লাখ টাকা লুট

প্রকাশের সময়ঃ ০৯:৩৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬