ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে একাত্তর টিভির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন “শাওন হত্যার বিচার ও শ্রমিক অধিকার বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ শিক্ষার্থীদের সংবর্ধনা দিল নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হামের প্রকোপ অব্যাহত: জানুয়ারি থেকে ২১ জুন পর্যন্ত ভর্তি ১,৫৫২ রোগী, মৃত্যু ৭ পাথরের আড়ালে লুকানো ৩২০ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ উদ্ধার, চালক আটক চাঁপাইনবাবগঞ্জে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার স্বাস্থ্য, অবকাঠামো ও খাদ্য নিরাপত্তায় এগিয়ে ময়মনসিংহ ত্রিশালে মসজিদে শিশু নির্যাতনের অভিযোগ: ইমাম গ্রেফতার নতুন ছাত্রদল কমিটি প্রত্যাখ্যান: বিক্ষোভ মিছিল ও ক্যাম্পাসে প্রবেশ নিষেধের দাবি “জামিনের আনন্দে কারা ফটকে জনসমুদ্র, সেই ভিড়েই থেমে গেল মিঠুর হৃদস্পন্দন”
রাজশাহী সিটি কলেজে

নতুন ছাত্রদল কমিটি প্রত্যাখ্যান: বিক্ষোভ মিছিল ও ক্যাম্পাসে প্রবেশ নিষেধের দাবি

রাজশাহী সিটি কলেজে সম্প্রতি ঘোষিত ছাত্রদলের নতুন কমিটিকে কেন্দ্র করে ক্যাম্পাসে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা এই কমিটিকে ‘অবৈধ পকেট কমিটি’ আখ্যায়িত করে তা অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন। একই সঙ্গে নবগঠিত কমিটির সদস্যদের ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে কলেজ প্রাঙ্গণে তাদের প্রবেশ নিষিদ্ধ করার ঘোষণাও দিয়েছেন আন্দোলনকারীরা।
রবিবার (২১ জুন) দুপুরে রাজশাহী সিটি কলেজ ক্যাম্পাস থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি কলেজের বিভিন্ন ভবন, শ্রেণিকক্ষ এবং অভ্যন্তরীণ সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন প্রতিবাদমূলক স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। মিছিল শেষে কলেজ চত্বরে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা নতুন কমিটির বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করেন।
বক্তারা বলেন, এই কমিটি গঠনে দলীয় ত্যাগ, সাংগঠনিক অভিজ্ঞতা বা আন্দোলনে অংশগ্রহণের কোনো মূল্যায়ন করা হয়নি। প্রকৃত ছাত্রনেতাদের বাদ দিয়ে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়, যাদের অনেককে সাধারণ শিক্ষার্থীরাও চেনেন না।
বিক্ষোভকারীদের দাবি, নতুন কমিটিতে মাদকসংশ্লিষ্টতার অভিযোগে অভিযুক্ত ব্যক্তি, সোশ্যাল মিডিয়া কনটেন্ট নির্মাতা, অছাত্র এবং নানাভাবে বিতর্কিত ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে। কেউ কেউ নারী শিক্ষার্থীদের প্রতি অশালীন আচরণ করেছেন বলেও অভিযোগ তোলা হয়। এছাড়া ছাত্ররাজনীতির প্রচলিত ধারার বাইরে গিয়ে বিবাহিত ও সন্তানের পিতা এমন ব্যক্তিদেরও কমিটিতে রাখা হয়েছে বলে জানান বক্তারা।
সমাবেশ থেকে মহানগর ও কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃত্বের প্রতি দাবি জানানো হয় যে, কমিটি গঠনের প্রক্রিয়া নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হোক। দীর্ঘদিন রাজপথে সংগ্রাম করা ও নির্যাতনের শিকার হওয়া নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না হওয়ায় তৃণমূলে হতাশা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন আন্দোলনকারীরা।
বক্তারা নবগঠিত কমিটির সদস্যদের উদ্দেশে বলেন, সত্যিকারের নেতৃত্ব প্রমাণ করতে হলে সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে মাঠে কাজ করতে হবে। অন্যথায় নৈতিক দায়িত্ব থেকে পদত্যাগ করাই যুক্তিযুক্ত হবে বলে মনে করেন তারা।
এছাড়া এই ধরনের কমিটি গঠনের ফলে শুধু রাজশাহী নয়, সারা দেশে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে সমাবেশে উদ্বেগ প্রকাশ করা হয়।
আন্দোলনকারীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ কমিটি গঠনের আহ্বান জানান।
সমাবেশে রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিশাল রহমান, তাফাকুল ইসলাম সৈকত, আবু সুফিয়ান চন্দন এবং ১১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আন নাফি খান মনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিশেষ দ্রষ্টব্য: প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলো বিক্ষোভকারী নেতাকর্মীদের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। নবগঠিত কমিটি বা অভিযুক্ত কোনো পক্ষের বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বসহ প্রকাশ করা হবে।
জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে একাত্তর টিভির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজশাহী সিটি কলেজে

নতুন ছাত্রদল কমিটি প্রত্যাখ্যান: বিক্ষোভ মিছিল ও ক্যাম্পাসে প্রবেশ নিষেধের দাবি

প্রকাশের সময়ঃ ০৫:১৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬