ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ভেজাল কীটনাশক, সার মজুত , চাঁপাইনবাবগঞ্জে ধরা পড়ল কৃষিবিরোধী চক্র বেরোবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে শুভ-রুশাইদ নারী যাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ, গোপালগঞ্জে ঢাকাগামী ট্রেনে পাথর নিক্ষেপ নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হারকে ‘বড় অঘটন’ বলছেন সাবেক ক্রিকেটাররা উপসচিব পদে ২৭৭ কর্মকর্তাকে পদোন্নতি দিল সরকার বাবা হলেন গায়ক অনুপম রায়, পুত্রসন্তানের জন্ম দিলেন প্রস্মিতা নতুন পে-স্কেল এ বছরেই ঘোষণা, বাস্তবায়নও চলতি বছরে: অর্থমন্ত্রী ভাঙ্গায় মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জ

শহর বাইপাস সড়ক নির্মাণে অংশীজন সভা, দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ

চাঁপাইনবাবগঞ্জ শহর বাইপাস সড়ক (এন-৬০৬) নির্মাণ প্রকল্প বাস্তবায়ন নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অংশীজন সভার একাংশ।

চাঁপাইনবাবগঞ্জ শহরের যানজট নিরসন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ শহর বাইপাস সড়ক (এন-৬০৬) নির্মাণ প্রকল্প বাস্তবায়ন নিয়ে অংশীজনদের (স্টেকহোল্ডার) সঙ্গে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সড়ক বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় প্রকল্পের বিভিন্ন দিক, বাস্তবায়ন পরিকল্পনা, সম্ভাব্য চ্যালেঞ্জ এবং জনস্বার্থে এর সুফল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।

এ ছাড়া জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাহিনুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় অংশীজন ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারীরা প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। বক্তারা বলেন, শহর বাইপাস সড়ক নির্মিত হলে ভারী যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে কমবে, শহরের যানজট নিরসনে ইতিবাচক প্রভাব পড়বে এবং জেলার অভ্যন্তরীণ ও আন্তঃজেলা যোগাযোগ ব্যবস্থা আরও গতিশীল হবে।

এছাড়া প্রকল্পটি বাস্তবায়িত হলে বাণিজ্য, পণ্য পরিবহন এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমে গতি আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। একই সঙ্গে পরিকল্পিত নগরায়ণ এবং ভবিষ্যৎ অবকাঠামো উন্নয়নেও বাইপাস সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন অংশগ্রহণকারীরা।

সভা শেষে জেলা প্রশাসন ও সড়ক বিভাগের পক্ষ থেকে প্রকল্পটি স্বচ্ছতা, জবাবদিহিতা ও নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

ভেজাল কীটনাশক, সার মজুত , চাঁপাইনবাবগঞ্জে ধরা পড়ল কৃষিবিরোধী চক্র

চাঁপাইনবাবগঞ্জ

শহর বাইপাস সড়ক নির্মাণে অংশীজন সভা, দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ

প্রকাশের সময়ঃ ১১:৫৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬