ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ভেজাল কীটনাশক, সার মজুত , চাঁপাইনবাবগঞ্জে ধরা পড়ল কৃষিবিরোধী চক্র বেরোবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে শুভ-রুশাইদ নারী যাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ, গোপালগঞ্জে ঢাকাগামী ট্রেনে পাথর নিক্ষেপ নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হারকে ‘বড় অঘটন’ বলছেন সাবেক ক্রিকেটাররা উপসচিব পদে ২৭৭ কর্মকর্তাকে পদোন্নতি দিল সরকার বাবা হলেন গায়ক অনুপম রায়, পুত্রসন্তানের জন্ম দিলেন প্রস্মিতা নতুন পে-স্কেল এ বছরেই ঘোষণা, বাস্তবায়নও চলতি বছরে: অর্থমন্ত্রী ভাঙ্গায় মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সোহেল নিহত হওয়ার পর জব্দ করা তাসমিয়া পরিবহনের বাস ।

ঢাকা-বরিশাল মহাসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সোহেল নামের এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মাদারীপুরের কালকিনি উপজেলার ইল্লা ও ভুরঘাটা এলাকার মধ্যবর্তী স্থানে এবং গৌরনদী উপজেলার খাঞ্জাপুর বটতলা সংলগ্ন এলাকায় পৃথকভাবে এই দুর্ঘটনা সংঘটিত হয়।

স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কুয়েতপ্রবাসী সোহেল সেদিন সকালে ঢাকা থেকে নিজ বাড়িতে ফিরে আসেন। পরিবারের সদস্যদের আবদারে বিরিয়ানি কিনে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কুয়াকাটা-ঢাকাগামী তাসমিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই বাসটি দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয় দুই তরুণ গোপালপুর স্ট্যান্ড এলাকায় বাসটিকে থামিয়ে আটক করেন। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশ আসার আগেই বাসের চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে যেতে সক্ষম হন।

সোহেল কুয়েত থেকে দেশে ফিরে পরিবারের জন্য খাবার নিয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে

পরবর্তীতে পুলিশ বাসটি জব্দ করে গোপালপুর সার্বিক পেট্রোল পাম্প এলাকায় রাখে। এই দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয় এবং আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়।

নিহত সোহেলের মৃত্যুসংবাদে তার পরিবার ও স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা জানান, ঢাকা-বরিশাল মহাসড়কে ঘন ঘন দুর্ঘটনা ঘটছে এবং প্রাণহানির ঘটনা বাড়ছে। তারা দক্ষিণাঞ্চলের মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মহাসড়কটি দ্রুত চার লেনে রূপান্তরের জোর দাবি জানিয়েছেন।

কালকিনি থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

জনপ্রিয় সংবাদ

ভেজাল কীটনাশক, সার মজুত , চাঁপাইনবাবগঞ্জে ধরা পড়ল কৃষিবিরোধী চক্র

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশের সময়ঃ ০৬:২৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬