ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ভেজাল কীটনাশক, সার মজুত , চাঁপাইনবাবগঞ্জে ধরা পড়ল কৃষিবিরোধী চক্র বেরোবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে শুভ-রুশাইদ নারী যাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ, গোপালগঞ্জে ঢাকাগামী ট্রেনে পাথর নিক্ষেপ নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হারকে ‘বড় অঘটন’ বলছেন সাবেক ক্রিকেটাররা উপসচিব পদে ২৭৭ কর্মকর্তাকে পদোন্নতি দিল সরকার বাবা হলেন গায়ক অনুপম রায়, পুত্রসন্তানের জন্ম দিলেন প্রস্মিতা নতুন পে-স্কেল এ বছরেই ঘোষণা, বাস্তবায়নও চলতি বছরে: অর্থমন্ত্রী ভাঙ্গায় মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন

চাঁপাইনবাবগঞ্জ শহরে ছুরিকাঘাতে মোঃ রজব আলী নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, দীর্ঘদিনের মাদকসংক্রান্ত বিরোধের জেরে তারই বন্ধু এই হামলা চালায়। বুধবার (২৪ জুন) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেডিকেল রোড এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত রজব আলী পৌরসভার মসজিদপাড়া এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বাবুর সন্তান। স্থানীয় সূত্র জানায়, রজব আলীর সঙ্গে তার বন্ধু নিশানের মাদকসংক্রান্ত বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে মতবিরোধ চলে আসছিল। সেই পুরনো বিরোধের জের ধরে বুধবার দুপুরে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং এক পর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। এরপর অভিযুক্ত নিশান ধারালো অস্ত্র দিয়ে রজব আলীকে আঘাত করে।
গুরুতর আহত রজব আলীকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকাজুড়ে তীব্র উদ্বেগ ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কার্যক্রম শুরু করে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ একরামুল হোসাইন জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে বলে জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভেজাল কীটনাশক, সার মজুত , চাঁপাইনবাবগঞ্জে ধরা পড়ল কৃষিবিরোধী চক্র

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন

প্রকাশের সময়ঃ ০৭:২৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬