ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ভেজাল কীটনাশক, সার মজুত , চাঁপাইনবাবগঞ্জে ধরা পড়ল কৃষিবিরোধী চক্র বেরোবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে শুভ-রুশাইদ নারী যাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ, গোপালগঞ্জে ঢাকাগামী ট্রেনে পাথর নিক্ষেপ নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হারকে ‘বড় অঘটন’ বলছেন সাবেক ক্রিকেটাররা উপসচিব পদে ২৭৭ কর্মকর্তাকে পদোন্নতি দিল সরকার বাবা হলেন গায়ক অনুপম রায়, পুত্রসন্তানের জন্ম দিলেন প্রস্মিতা নতুন পে-স্কেল এ বছরেই ঘোষণা, বাস্তবায়নও চলতি বছরে: অর্থমন্ত্রী ভাঙ্গায় মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ

সিংড়ায় মহিষমারী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় নতুন কমিটির দাবিতে মানববন্ধন

নাটোরের সিংড়ায় মহিষমারী ইসলামিয়া দাখিল মাদ্রাসার নতুন ম্যানেজিং কমিটি গঠনের দাবিতে আয়োজিত মানববন্ধনে অংশ নেন অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।

নাটোরের সিংড়া উপজেলার মহিষমারী ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদ (ম্যানেজিং কমিটি) পুনর্গঠন এবং অভিভাবকদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠনের দাবি জানানো হয়।

রোববার (২৮ জুন) দুপুর ১২টার দিকে সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের মহিষমারী ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সচেতন অভিভাবকবৃন্দ, শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন চামারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য শাবান সর্দার, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আশরাফুল সর্দার, সমাজসেবক ময়েন উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা অভিযোগ করেন, বর্তমান ম্যানেজিং কমিটি গঠন নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ রয়েছে। তাদের দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিচালনা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অভিভাবকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন ম্যানেজিং কমিটি গঠন করতে হবে।

তারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার মান ধরে রাখতে স্বচ্ছ, গ্রহণযোগ্য ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালনা পর্ষদ নির্বাচন জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্পষ্টভাবে জানান, তারা ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি গ্রহণযোগ্য ম্যানেজিং কমিটি চান। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর হস্তক্ষেপও কামনা করেন তারা।

তবে এ বিষয়ে বর্তমান ম্যানেজিং কমিটির কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংবাদে সংযোজন করা হবে।

জনপ্রিয় সংবাদ

ভেজাল কীটনাশক, সার মজুত , চাঁপাইনবাবগঞ্জে ধরা পড়ল কৃষিবিরোধী চক্র

সিংড়ায় মহিষমারী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় নতুন কমিটির দাবিতে মানববন্ধন

প্রকাশের সময়ঃ ০৭:৩৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬