ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
র‌্যাব-ডিবির পৃথক অভিযানে ৪ মাদক কারবারি গ্রেপ্তার, বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার আগৈলঝাড়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার পাঁচ সাবেক ইউপি সদস্যের ঘরে কোটি টাকার হেরোইন- সপরিবারে আটক রাতের মধ্যে দেশের ১৮ অঞ্চলে বজ্রসহ ঝড়ের সতর্কতা ময়মনসিংহে ভাড়া বাসায় যুবকের রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ দুই মাস বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জে ফের শুরু স্বল্পমূল্যের চাল বিতরণ নাটোরে মাদ্রাসায় অগ্নিকাণ্ড, পুড়ে ছাই হলেও অক্ষত রইল ২৫টি কোরআন শরিফ রাজশাহীর পবায় অনুমোদনহীন ২ বেকারিকে বিএসটিআই’র জরিমানা রিকশাচালককে মারধর ও ছিনতাই, কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার ইবি ছাত্রশক্তির নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক ফুয়াদ, সদস্যসচিব ইফতেহার
রাজশাহীতে

রিকশাচালককে মারধর ও ছিনতাই, কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে রিকশাচালকের ওপর হামলাকারী কিশোর গ্যাংয়ের গ্রেপ্তারকৃত সদস্যরা

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় এক রিকশাচালকের ওপর হামলা, মারধর ও ছিনতাইয়ের ঘটনায় সংশ্লিষ্ট কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

রবিবার (৫ জুলাই) শাহমখদুম থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশের বরাত অনুযায়ী, গত ৩ জুলাই বিকেলে শাহমখদুম থানা এলাকার বোয়ালিয়া সড়কের পাশে একটি রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে কিশোর গ্যাংয়ের সদস্যরা এক রিকশাচালকের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে এবং ছিনতাইয়ের ঘটনা ঘটায়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নজরে আসে পুলিশ কমিশনার মো. ফয়েজুল কবিরের। তাঁর নির্দেশে শাহমখদুম থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে জড়িত ৬ জনকে আটক করে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজনের বয়স আঠারো বছরের নিচে হওয়ায় শিশু আইনের বিধান অনুসরণ করে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।

অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা রিকশাচালককে মারধরের পর তার একটি মোবাইল ফোন এবং প্রায় ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসায় তারা পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দাখিলের পর শাহমখদুম থানায় একটি মামলা রুজু হয়েছে।

আরএমপির তথ্যানুসারে, প্রযুক্তিগত সহায়তা এবং গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে এই ৬ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট বাকি পলাতক আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে বলেও জানানো হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মহানগরীতে সব ধরনের অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান ও আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

র‌্যাব-ডিবির পৃথক অভিযানে ৪ মাদক কারবারি গ্রেপ্তার, বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার

রাজশাহীতে

রিকশাচালককে মারধর ও ছিনতাই, কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ০৭:৪১:৪০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬