ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
প্রতিটি শিশু মানসম্মত শিক্ষা লাভ করবে- চাঁপাইনবাবগঞ্জে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ১০ লাখ টাকা না দিলে বাড়ি দখলের হুমকি, ৬০ বছরের নারী আতঙ্কে হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, মোট মৃত্যু বেড়ে ৯৫০ দুর্ঘটনায় আহত বখতিয়ারের পাশে নোবিপ্রবি পরিবার-অস্ত্রোপচার সফল মুক্তাগাছায় বাসে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার যুবক ইবিতে ২০ হাজার শিক্ষার্থীর যাতায়াতে নিজস্ব বাস মাত্র ৭টি শত কোটি টাকার পরিত্যক্ত ভবন ছাত্রী হলে রূপান্তরের চিন্তাভাবনা ইবি প্রশাসনের নাটোরে জানাজায় মরদেহের সুরতহাল করতে গিয়ে জনরোষের শিকার দুই পুলিশ আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ আলোচিত শিশু আছিয়া হত্যা মামলা-হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

আগৈলঝাড়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার পাঁচ

আগৈলঝাড়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তারকৃতরা

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ।

পুলিশের তথ্যানুসারে, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ খানের নির্দেশনায় পরিচালিত এই অভিযানে উপজেলার রাজিহার ইউনিয়ন থেকে তিনজন এবং আগৈলঝাড়া বাইপাস ব্রিজ এলাকা থেকে দুইজনকে আটক করা হয়। বাইপাস ব্রিজ এলাকা থেকে আটক দুইজনের বাড়ি পাশের গৌরনদী উপজেলায়।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। আইনি প্রক্রিয়া সম্পন্নের পর দুইজনকে নিয়মিত মামলায় আদালতে পাঠানো হয়। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে ২০০ টাকা অর্থদণ্ড এবং সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বাকি একজনের বিরুদ্ধে প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ প্রসঙ্গে আগৈলঝাড়া থানার ওসি মো. মাসুদ খান বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি এবং এর সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তি বা চক্রকে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি জানান, মাদক নির্মূলে থানা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলবে।

পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি এবং আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে। মাদক সংক্রান্ত কোনো তথ্য থাকলে তা গোপনীয়তার সঙ্গে পুলিশকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

প্রতিটি শিশু মানসম্মত শিক্ষা লাভ করবে- চাঁপাইনবাবগঞ্জে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

আগৈলঝাড়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার পাঁচ

প্রকাশের সময়ঃ ১০:১০:১৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬