ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁও যাবেন মির্জা ফখরুল ঝাড়ফুঁকের নামে কিশোরীকে যৌন নিপীড়ন, কবিরাজের ১০ বছরের কারাদণ্ড নুসরাত হত্যা মামলার রায়ে সন্তুষ্ট মা, পরিবারের নিরাপত্তা চাইলেন ১১ বছরের শিশুর সন্তানের সঙ্গে অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের ডিএনএ মিল জামায়াত এমপি শাহজাহানের পিএসের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলা ৫ হাজার ৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই ও সহযোগী গ্রেপ্তার একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা প্রকাশ- আবেদন শুরু ২ সেপ্টেম্বর মাগুরার আলোচিত শিশু হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ফিরল ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ রংপুরে চার খুন-ময়নাতদন্তে মিলল শ্বাসরোধের আলামত

রাজশাহীর পবায় অনুমোদনহীন ২ বেকারিকে বিএসটিআই’র জরিমানা

রাজশাহীর পবায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রাজশাহীর পবা উপজেলায় বিএসটিআই’র অনুমোদন ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে দুটি বেকারিকে জরিমানা করা হয়েছে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে রবিবার সকাল সাড়ে ১১টায় পবা উপজেলায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, নওহাটা এলাকার তাজ বেকারী অ্যান্ড কনফেকশনারী প্রতিষ্ঠানটি বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করেই অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক তৈরি করে বাজারে বিক্রি-বিতরণ করছিল। পাশাপাশি পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্নও ব্যবহার করা হচ্ছিল। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বায়া বাজার এলাকার সামিউল খালেক বেকারী প্রতিষ্ঠানটিও মানসনদ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে কেক তৈরি ও বিক্রি করার অভিযোগে ৫ হাজার টাকা জরিমানার মুখে পড়ে।

মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব দেন রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার ইসলাম নাসিফ এবং সেহরীন তাবাসসুম তিথী। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

এসময় ঘটনাস্থলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, ভেজালমুক্ত ও মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁও যাবেন মির্জা ফখরুল

রাজশাহীর পবায় অনুমোদনহীন ২ বেকারিকে বিএসটিআই’র জরিমানা

প্রকাশের সময়ঃ ০৭:৪৭:১৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬