ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
রাত ৮টায় বন্ধ হবে শপিংমল, সন্ধ্যা ৭টায় নিভবে আলোকসজ্জা বেরোবিতে ৭ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান কমিটিতেই বিতর্কিত সদস্য ইবিতে শিশু নির্যাতনের অভিযোগে ভ্যানচালক গ্রেপ্তার জাতীয় পলিসি ক্যাম্পে সুযোগ পেলেন বেরোবি শিক্ষার্থী আইরিন ময়মনসিংহে মিরান হত্যা মামলার প্রধান আসামি হাফিজুর গ্রেফতার নাটোরে পালিত হলো ফজলুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী বিশেষজ্ঞশূন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে- চিকিৎসা নিতে ছুটতে হচ্ছে রাজশাহী আটঘরিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল পেট্রল পাম্প ও ওষুধের দোকান কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা, ভিডিও ভাইরাল সারা বছর ধরেই চলবে মৃত ভোটার কর্তন কার্যক্রম-পরিকল্পনা ইসির

চাঁপাইনবাবগঞ্জে মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এমপি নূরুল ইসলাম বুলবুল

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক।

বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা তুলে দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল বলেন, সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধের মধ্য দিয়েই একজন শিক্ষার্থী দেশের যোগ্য নাগরিক হয়ে উঠতে পারে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা এবং মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাহমুদুজ্জামান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শবনম আকতার, পৌরসভার সাবেক কাউন্সিলর মো. তোহরুল ইসলাম সোহেল এবং সাবেক শহর শিবির সভাপতি আবু তালেব। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নুসরাত খানম ও আসাদুজ্জামান সাদ। অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন ডা. আয়েশা জুলেখা ও সিটি কলেজের প্রভাষক ফরিদা পারভীন। বিদ্যালয়ের পক্ষ থেকে বক্তব্য দেন সহকারী শিক্ষক মো. নেয়ামতুল্লাহ।

বক্তারা বলেন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এই সাফল্য শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি অভিভাবক, শিক্ষক ও বিদ্যালয়ের জন্যও গর্বের বিষয়। তারা আশাবাদ ব্যক্ত করেন, শিক্ষার্থীরা ভবিষ্যতেও মেধা, পরিশ্রম ও সততার মাধ্যমে আরও সাফল্য অর্জন করে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে কৃতি শিক্ষার্থীদের এই সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।

জনপ্রিয় সংবাদ

রাত ৮টায় বন্ধ হবে শপিংমল, সন্ধ্যা ৭টায় নিভবে আলোকসজ্জা

চাঁপাইনবাবগঞ্জে মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশের সময়ঃ ০৭:৪৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬