
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের প্রভাষক মো. জাকির হোসেন এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক মো. আতিকুর রহমান।
শনিবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, ২৫ জুলাই ২০২৬ তারিখ থেকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত তাদের সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান। দায়িত্ব পালনকালে তারা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী প্রাপ্য সুযোগ-সুবিধা পাবেন।
এ বিষয়ে নবনিযুক্ত সহকারী প্রক্টর প্রভাষক মো. জাকির হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন যে প্রত্যাশা নিয়ে আমাকে এই দায়িত্ব দিয়েছে, আমি সততা ও দায়িত্বশীলতার সঙ্গে তা পূরণে সর্বাত্মক চেষ্টা করব। এখানে মূল দায়িত্ব প্রক্টর স্যারের। আমি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশীজনের সহায়তা নিয়ে তাকে সর্বোচ্চ সহযোগিতা করে যাব।”
ইবি প্রতিনিধিঃ 





















