ঢাকা ১০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
নওগাঁয় ৩৮ কেজির কষ্টিপাথরের তারা দেবী মূর্তি উদ্ধার, আটক ১ বেরোবি উপাচার্যের সঙ্গে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৈঠক বহিরাগতদের নিয়ে হামলা ও শোডাউন- ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে পৃথক অভিযোগ ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ডিএমপির ২,১৪৪ মামলা, ডাম্পিং ৫০৬ গাড়ি রাসূল (সা.)-এর জীবন ছিল সুশৃঙ্খল ও মানবতার অনন্য দৃষ্টান্ত: নুরুল ইসলাম সাদ্দাম চুয়াডাঙ্গায় সাবেক শিবির সভাপতি আরিফুলের ওপর হামলা, প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ কালিয়াকৈরে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর স্ত্রী ও এপিএসের নামে ভুয়া ফেসবুক আইডি, গ্রেপ্তার ১ রোহিঙ্গা সংকট বাংলাদেশের বড় জাতীয় নিরাপত্তা চ্যালেঞ্জ: প্রতিরক্ষা উপদেষ্টা মোরেলগঞ্জে সড়কে ফেলে যাওয়া শিশুকে বাবার কাছে হস্তান্তর

মির্জা ফখরুলকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অভিনন্দন

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৯:১৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ১২৩৬ Time View

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে বাংলাদেশ ও চীনের মধ্যকার কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব আরও জোরদারে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

অভিনন্দনবার্তায় শি জিনপিং বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। আন্তর্জাতিক পরিস্থিতিতে নানা পরিবর্তন এলেও দুই দেশের মধ্যকার সম্পর্ক স্থিতিশীলভাবে এগিয়ে যাচ্ছে।

চীনের প্রেসিডেন্ট বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রেখেছে। পাশাপাশি নিজ নিজ দেশের গুরুত্বপূর্ণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একে অপরকে সহযোগিতা এবং আধুনিকায়নের পথে পারস্পরিক সহায়তা অব্যাহত রেখেছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্ব আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন শি জিনপিং। তিনি বলেন, কৌশলগত যোগাযোগ বাড়ানোর পাশাপাশি উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা আরও সম্প্রসারণে চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী।

অভিনন্দনবার্তায় নতুন যুগে চীন-বাংলাদেশের অভিন্ন ভবিষ্যৎ গড়তে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে যোগাযোগ, বিনিময় ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন শি জিনপিং।

তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা আরও গভীর হবে এবং এর সুফল দুই দেশের জনগণের মধ্যে দৃশ্যমানভাবে পৌঁছাবে। এর মাধ্যমে উভয় দেশের জনগণের কল্যাণ আরও বাড়বে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় ৩৮ কেজির কষ্টিপাথরের তারা দেবী মূর্তি উদ্ধার, আটক ১

মির্জা ফখরুলকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অভিনন্দন

প্রকাশের সময়ঃ ০৯:১৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬