ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
আগামী সংসদ অধিবেশনে যোগদান নিয়ে অনিশ্চয়তা প্রকাশ নাহিদ ইসলামের গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ইউরো স্টার বাস, শিশুসহ আহত ৫ নোবিপ্রবিতে নেই অনলাইন ব্যাংকিং সুবিধা, ফি জমায় দীর্ঘ লাইনে শিক্ষার্থীদের ভোগান্তি সোনাইমুড়ীতে জানালার গ্রিল কেটে ২৫ ভরি স্বর্ণালংকার চুরি বিএসএফের গুলিতে আহত মোশাররফ চমেক হাসপাতাল থেকে উধাও ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ বগুড়ায় যমুনা-বাঙালি নদীর পানি বাড়ছে, ভাঙনের আতঙ্ক নদীপাড়ে ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের প্রবেশপথ পানির নিচে, ফ্লাইট ঘুরিয়ে দেওয়া কুমিল্লায় ধানকাটা শ্রমিক সেজে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩

কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৫:৩৫:০২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৩৯ Time View

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযানে ২১ লাখ ২৭ হাজার ৫৫০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি।

কুড়িগ্রামের সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ২৭ হাজার ৫৫০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার দুপুরে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, জব্দ করা মালামালের মধ্যে ভারতীয় মোবাইল ফোন, ইয়াবা ট্যাবলেট, গবাদিপশুসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য রয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ২৭ হাজার ৫৫০ টাকা।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি দৃঢ়ভাবে কাজ করছে।

তিনি বলেন, সীমান্ত এলাকায় কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। চোরাচালানের সঙ্গে জড়িতদের অপতৎপরতা প্রতিহত করতে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

জনপ্রিয় সংবাদ

আগামী সংসদ অধিবেশনে যোগদান নিয়ে অনিশ্চয়তা প্রকাশ নাহিদ ইসলামের

কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

প্রকাশের সময়ঃ ০৫:৩৫:০২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬