ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ঢাবি শিক্ষার্থী মিরপুর বিআরটিএতে মোবাইল কোর্ট, তিন দালালের কারাদণ্ড গৌরনদীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ময়মনসিংহে মিন্টু মেমোরিয়াল কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি মারিবের দিকে হুতিদের অগ্রযাত্রা, ইয়েমেনে তীব্র লড়াই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীকে আটকে মুক্তিপণ, গ্রেপ্তার ৪ এআই ও ডিপফেক পুলিশের জন্য নতুন চ্যালেঞ্জ: আইজিপি বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের অবস্থান কর্মসূচি মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স: বিমানমন্ত্রী ডাকাত সন্দেহে গণপিটুনিতে সাবেক ইউপি সদস্য নিহত, স্ত্রীর দাবি পরিকল্পিত হত্যা

বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের অবস্থান কর্মসূচি

বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে আশুলিয়ায় পোশাক কারখানার শ্রমিক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি।

সাভারের আশুলিয়ায় তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন একটি পোশাক কারখানার শ্রমিক-কর্মচারীরা।

রোববার সকাল ১০টার দিকে আশুলিয়ার বুড়িবাজার এলাকায় ‘ক্লথিং কার্নিভালস লিমিটেড’ পোশাক কারখানার প্রধান ফটকের সামনে এ কর্মসূচি শুরু হয়। সন্ধ্যা পর্যন্ত শতাধিক শ্রমিক-কর্মচারী কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, কারখানাটির দুই শতাধিক শ্রমিক ও কর্মচারীর প্রায় তিন মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে। পাওনা পরিশোধের বিষয়ে মালিকপক্ষ একাধিকবার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় পরিবার নিয়ে আর্থিক সংকটে দিন কাটাতে হচ্ছে বলে জানান তারা।

শ্রমিকরা বলেন, বকেয়া পাওনা পরিশোধ এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় করা অভিযোগ প্রত্যাহারের দাবিতে এর আগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম মন্ত্রণালয়, শিল্প পুলিশ এবং সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

তবে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো সমাধান না পাওয়ায় বাধ্য হয়ে কারখানার প্রধান ফটকে অবস্থান কর্মসূচি শুরু করেছেন বলে দাবি করেন আন্দোলনকারীরা। রাত ৮টা পর্যন্তও শ্রমিকদের কর্মসূচি চলছিল বলে জানা গেছে।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, শ্রমিকদের তিন মাসের বেতন বকেয়া রাখা অন্যায়। দ্রুত শ্রমিকদের পাওনা পরিশোধ করে চলমান সংকটের সমাধান না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

এদিকে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো দায়িত্বশীল কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে

আশুলিয়া শিল্প-১ পুলিশের সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, কারখানাটি মূলত সাব-কন্ট্রাক্টের মাধ্যমে কাজ পরিচালনা করত। শ্রমিকদের তিন মাসের বেতন বকেয়া থাকায় তারা সকাল থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন।

তিনি বলেন, সন্ধ্যার পরও শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। বিষয়টি সমাধানের জন্য মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

শ্রমিকদের দাবি, দ্রুত বকেয়া বেতন-ভাতা পরিশোধের মাধ্যমে সমস্যার সমাধান করা হোক। অন্যথায় তারা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ঢাবি শিক্ষার্থী

বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের অবস্থান কর্মসূচি

প্রকাশের সময়ঃ ১১:২১:২০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬