ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ঢাবি শিক্ষার্থী মিরপুর বিআরটিএতে মোবাইল কোর্ট, তিন দালালের কারাদণ্ড গৌরনদীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ময়মনসিংহে মিন্টু মেমোরিয়াল কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি মারিবের দিকে হুতিদের অগ্রযাত্রা, ইয়েমেনে তীব্র লড়াই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীকে আটকে মুক্তিপণ, গ্রেপ্তার ৪ এআই ও ডিপফেক পুলিশের জন্য নতুন চ্যালেঞ্জ: আইজিপি বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের অবস্থান কর্মসূচি মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স: বিমানমন্ত্রী ডাকাত সন্দেহে গণপিটুনিতে সাবেক ইউপি সদস্য নিহত, স্ত্রীর দাবি পরিকল্পিত হত্যা

গৌরনদীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মাদকবিরোধী অভিযানে সহযোগীসহ আটক দুইজন।

বরিশালের গৌরনদীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ফয়সাল হাওলাদার (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। এ সময় তাঁর এক সহযোগীকেও আটক করা হয়েছে।

গ্রেপ্তার ফয়সাল হাওলাদার উপজেলার সুন্দরদী এলাকার রামনগর-নবীনগরের বাসিন্দা মো. আজিজ হাওলাদারের ছেলে। আটক তাঁর সহযোগী একই এলাকার মৃত আবু কালাম সরদারের ছেলে মো. আজিজুল সরদার।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেলের দিকনির্দেশনায় এসআই মো. জহিরুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল সুন্দরদী মৌজার নবীনগর ও রামনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ফয়সাল হাওলাদারকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্যমতে, গ্রেপ্তার ফয়সাল হাওলাদার দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি বলেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস, দুর্নীতি, কালোবাজারিসহ যেকোনো ধরনের অপরাধ নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে গৌরনদী মডেল থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ঢাবি শিক্ষার্থী

গৌরনদীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ০২:১৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬