
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। মাত্র চার দিনের ব্যবধানে দাম সমন্বয় করে ভরিপ্রতি ২ হাজার ২১৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ২৭৯ টাকা।
শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দর ঘোষণা করে বাজুস। একই সঙ্গে জানানো হয়, শুক্রবার সকাল ১০টা থেকেই সারা দেশে এই দর কার্যকর হয়েছে।
বাজুসের ঘোষিত নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে ক্রেতাকে গুনতে হবে ২ লাখ ৩১ হাজার ২৭৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৯ হাজার ৭১৪ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।
এর আগে গত ৫ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়ে পুনর্নির্ধারণ করেছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ছিল ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।
জানা গেছে, বিশ্ববাজারের গতিপ্রকৃতি এবং স্থানীয় বাজারে পাকা স্বর্ণের (পিউর গোল্ড) মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে চার দিনের মাথায় এই দর সমন্বয় করেছে বাজুস।
অধিকার ডেস্কঃ 
























