ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন ম্যাক্সওয়েল প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন চীনা নেতা লিউ হাইশিং গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ সাফে বাংলাদেশের শক্তি স্বীকার করলেন ভারত কোচ নওশাদ ৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন তারেক রহমানের গুলের-চুয়েমেনিকে বিশ্রাম, চ্যাম্পিয়ন্স লিগে ফিরছেন ভিনিসিয়ুস মজুরি বৃদ্ধির দাবিতে তৃতীয় দিনের আন্দোলন, কাঠেরপুলে শ্রমিকদের বাধা পুলিশের রিপাবলিকানদের নির্বাচনী হার, ফক্স নিউজ ও গ্রেগ অ্যাবটকে দায়ী করলেন ট্রাম্প উপস্থাপনাই আমার পরিচয়, অভিনয় প্যাশনের জায়গা: মৌসুমী মৌ প্রথমবার জুটি হয়ে পর্দায় খায়রুল বাসার ও নাজনীন নীহা

বিশ্ব ডাক দিবস উদযাপন, ডাক বিভাগের আধুনিকায়নে ছয় অগ্রাধিকার

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৩:২২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ১২৯৪ Time View

বিশ্ব ডাক দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে ডাক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’ প্রতিপাদ্যে বাংলাদেশে বিশ্ব ডাক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে ডাক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মিজ বিলকিস জাহান রিমি। ডাক অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।

আলোচনায় বক্তারা বলেন, প্রযুক্তির অগ্রগতি ও ই-কমার্সের বিস্তারের সঙ্গে তাল মিলিয়ে ডাক বিভাগকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সমন্বিত সেবাব্যবস্থায় রূপান্তর করা জরুরি। এ ক্ষেত্রে ডাক নেটওয়ার্ক ব্যবহার করে ই-কমার্সের পণ্য পরিবহন, পার্সেল সেবা, ডিজিটাল আর্থিক কার্যক্রম এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজলভ্য সেবা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তাঁরা।

বক্তারা আরও বলেন, ডাক বিভাগের কার্যক্রম আধুনিক করতে তথ্যনির্ভর ব্যবস্থাপনা, কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি, তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডাক বিভাগের উন্নয়নে ছয় অগ্রাধিকার

আলোচনা সভায় ডাক বিভাগের ভবিষ্যৎ উন্নয়নে ছয়টি বিষয়কে অগ্রাধিকার দেওয়ার কথা তুলে ধরা হয়। এগুলো হলো—ডিজিটাল ডাকঘর প্রতিষ্ঠা, সমন্বিত ডাক তথ্যভান্ডার গড়ে তোলা, ই-কমার্স লজিস্টিকস হাব তৈরি, ডিজিটাল আর্থিক সেবার পরিধি বাড়ানো, তথ্যনির্ভর আধুনিক ব্যবস্থাপনা চালু এবং পরিবেশবান্ধব বা সবুজ ডাকব্যবস্থা গড়ে তোলা।

বক্তারা আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের ডিজিটাল অর্থনীতি ও ই-কমার্সের বিকাশের পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তি এবং জাতীয় উন্নয়নেও ডাক বিভাগ আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

১৫ অক্টোবর পর্যন্ত ডাকসেবা সপ্তাহ

বিশ্ব ডাক দিবস উপলক্ষে ৯ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ‘ডাকসেবা সপ্তাহ’ পালন করা হবে। এ উপলক্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব, ফিলাটেলিক প্রদর্শনী এবং ডাকসেবা বিষয়ক মেলার আয়োজন করা হয়েছে।

এ ছাড়া ৯ ও ১০ অক্টোবর সঞ্চয় ব্যাংকের কার্যক্রম ছাড়া ডাক বিভাগের সব পর্যায়ের কার্যালয়ে ডাকসেবা গ্রহণের সুযোগ উন্মুক্ত রাখা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন ম্যাক্সওয়েল

বিশ্ব ডাক দিবস উদযাপন, ডাক বিভাগের আধুনিকায়নে ছয় অগ্রাধিকার

প্রকাশের সময়ঃ ০৩:২২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬