ঢাকা ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১ ডামুড্যায় গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী গাজীপুরে শ্রমিক বিক্ষোভ নিয়ন্ত্রণে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন হরমুজ প্রণালিতে ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের বিমান হামলা মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেলের মিরপুর-১১ স্টেশন গার্মেন্টস শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৩৩ নগরকান্দায় ব্রিজের সংযোগ সড়ক ধসে মরণফাঁদ, ঝুঁকি নিয়ে চলাচল ইরানযুদ্ধের প্রভাবে চাপে মার্কিন নৌবহর, মেরামতে লাগবে কয়েক বছর ইরানের বিরুদ্ধে সামরিক উত্তেজনা বাড়ালে পরিণতি ভয়াবহ হবে: রাশিয়ার হুঁশিয়ারি

৮৩ রানের ঝোড়ো ইনিংসে ফিরলেন তানজিদ, উড়ন্ত শুরু বাংলাদেশের

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৩:০১:১১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ১২৮০ Time View

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম সেশনে ৮৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দারুণ শুরু করেছে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিমের ঝোড়ো ৮৩ রানের ইনিংসে ভর করে প্রথম দিনের প্রথম সেশনেই বড় সংগ্রহের ভিত গড়েছে দল। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত তিন অঙ্ক ছোঁয়া হয়নি এই বাঁহাতি ব্যাটারের।

শুক্রবার (৯ অক্টোবর) আবুধাবিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম সেশনে ২৬ ওভার খেলে ১ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে মধ্যাহ্নবিরতিতে যায় দল।

ইনিংসের শুরু থেকেই আফগান বোলারদের ওপর আক্রমণাত্মক ছিলেন তানজিদ। মাত্র ৪১ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। এরপরও দ্রুত রান তুলতে থাকেন এই ওপেনার। শেষ পর্যন্ত ৭১ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় ৮৩ রান করে সাজঘরে ফেরেন তিনি।

তানজিদের বিদায়ে ১২৪ রানে ভাঙে সাদমান ইসলামের সঙ্গে বাংলাদেশের উদ্বোধনী জুটি। পেসার ইসমত আলমের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে আউট হন তানজিদ। তবে তার আগেই সাদমানের সঙ্গে মিলে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান তিনি।

তানজিদ ফিরে গেলেও অপর প্রান্তে উইকেট ধরে রেখেছেন সাদমান ইসলাম। মধ্যাহ্নবিরতিতে তিনি ৪১ রানে অপরাজিত ছিলেন। শুরুর দিকে কিছুটা অস্বস্তিতে থাকলেও পরে ধীরে ধীরে ইনিংস গুছিয়ে নেন এই ওপেনার। পাঁচ রানে থাকার সময় একবার আউট হওয়ার হাত থেকেও বেঁচে যান তিনি।

সাদমানের সঙ্গে উইকেটে ছিলেন মুমিনুল হক। বিরতিতে যাওয়ার সময় তার সংগ্রহ ছিল অপরাজিত ৫ রান।

প্রথম সেশনে বাংলাদেশের ব্যাটারদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচের শুরুতেই বড় সংগ্রহের সম্ভাবনা তৈরি হয়েছে।

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১

৮৩ রানের ঝোড়ো ইনিংসে ফিরলেন তানজিদ, উড়ন্ত শুরু বাংলাদেশের

প্রকাশের সময়ঃ ০৩:০১:১১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬