ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ তাহসিফ হত্যা মামলা: দীপকে ফের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত অস্থিতিশীলতার চেষ্টা চলবে: তথ্য উপদেষ্টা ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু মিরপুরে শ্রমিক আন্দোলনে অরাজকতার চেষ্টা, রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ ডিএনসিসি প্রশাসকের শ্রমিক আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি, সতর্ক বিএনপি নেতাকর্মীরাও মিরপুর-১১-তে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, যান চলাচল স্বাভাবিক; আটক ৪ এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠানে, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১

ঠাকুরগাঁওয়ে ৩২২ কিলোওয়াট সোলার বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৬:৩৫:০০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ১২৮৪ Time View

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে ৩২২ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

বিদ্যুতের চাহিদা পূরণ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ঠাকুরগাঁওয়ে ৩২২ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে লক্ষী কোল্ডস্টোরেজে স্থাপিত এই সৌরবিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রফিকুল হক।

আয়োজকেরা জানান, জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা এবং নবায়নযোগ্য জ্বালানির প্রতি মানুষকে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আশরাফুল আলম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের ভূমি অধিগ্রহণ শাখার সহকারী কমিশনার ইমরান কবির, পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী লুৎফুল হাসান সরকার এবং লক্ষী প্রিজারভস প্রাইভেট লিমিটেডের সহকারী পরিচালক মফিজুল ইসলাম।

অনুষ্ঠানে মফিজুল ইসলাম বলেন, ৩২২ কিলোওয়াট ক্ষমতার এই সৌরবিদ্যুৎকেন্দ্র চালুর ফলে প্রতিষ্ঠানটি নিজেদের বিদ্যুতের চাহিদা নিজেরাই পূরণ করতে পারবে। এ ছাড়া উৎপাদন মৌসুমের বাইরে (অফ-সিজনে) উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির কারিগরি ও সার্বিক সহযোগিতায় লক্ষী প্রিজারভস প্রাইভেট লিমিটেড নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎকেন্দ্রটি স্থাপন করেছে। এতে মোট ব্যয় হয়েছে ১ কোটি ২৫ লাখ টাকা।

সৌরবিদ্যুতের এ প্রকল্পের মাধ্যমে প্রতিষ্ঠানটির বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ তৈরি হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ

ঠাকুরগাঁওয়ে ৩২২ কিলোওয়াট সোলার বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন

প্রকাশের সময়ঃ ০৬:৩৫:০০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬