ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন একই সড়ক একদিনে দুইবার উদ্বোধন, সকালে জামায়াতের এমপি ও বিকেলে বিএনপির সাবেক এমপি ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল ইবিতে প্রয়াত শিক্ষার্থী তরিকুল ইসলাম সৈকতের জন্য দোয়া মাহফিল দুই অভিযানে ২৩৪ বোতল বিদেশি মদ ও ১০৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩, জব্দ প্রাইভেট কার বেরোবিতে ক্যারিয়ার-ভার্সের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি লাবণ্য ও সম্পাদক মোবাশ্বির কালিয়াকৈরে বেতন ৩০ হাজারের দাবিতে মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন মেসির গোল ও অ্যাসিস্টে নিউ ইংল্যান্ডকে হারাল ইন্টার মায়ামি আমুসহ আওয়ামী লীগের শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ শ্রমিক আন্দোলনে জামায়াত-আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ রাশেদ খাঁনের

ভুয়া ওয়েবসাইটে অনলাইন চাকরির ফাঁদে টাকা হাতিয়ে নেওয়া চক্রের তরুণী সিআইডির হাতে গ্রেপ্তার

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৮:১৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ১২৯৯ Time View

অনলাইনে খণ্ডকালীন চাকরির নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার তরুণীকে নিয়ে সিআইডি।

নেদারল্যান্ডসের একটি প্রতিষ্ঠানের নকল ওয়েবসাইট বানিয়ে খণ্ডকালীন চাকরির প্রলোভনে ২৪ লাখ ১৯ হাজার টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি প্রতারক চক্রের নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তরুণীর নাম প্রীয়ন্তী সরকার চিত্রা (২২)। তাঁর বাড়ি রংপুর সদরের সাতগাড়া এলাকায়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী একজন ব্যবসায়ী। গত বছরের আগস্টে একটি টেলিগ্রাম আইডি থেকে তাঁর মোবাইলে বার্তা পাঠিয়ে পার্টটাইম চাকরির প্রস্তাব দেওয়া হয়। নেদারল্যান্ডসের একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটের আদলে তৈরি নকল সাইটে বিভিন্ন পর্যটনকেন্দ্রের ইতিবাচক রেটিং দিলে প্রতিদিন ৮০০ থেকে আড়াই হাজার টাকা আয় করা যাবে বলে জানানো হয়। শুরুতে কাজের পারিশ্রমিক হিসেবে তাঁকে কিছু টাকাও পাঠানো হয়।

এরপর ওই ব্যবসায়ীকে একটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত করা হয়। সেখানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আকর্ষণীয় মুনাফার কথা বলে এক লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়। গ্রুপের অন্য সদস্যদের টাকা জমা দেওয়ার ভুয়া স্লিপ দেখে আশ্বস্ত হয়ে তিনি ২০২৫ সালের ২২ আগস্ট থেকে বিভিন্ন ধাপে মোট ২৪ লাখ ১৯ হাজার ১৯৯ টাকা পাঠান।

পরে প্রতিশ্রুত মুনাফা বা মূলধন না দিয়ে আরও টাকা দাবি করা হলে প্রতারণার বিষয়টি তাঁর কাছে স্পষ্ট হয়। এরপর তিনি আদালতে মামলা করেন।

সিআইডির তদন্তে উঠে এসেছে, ভুক্তভোগীর বিশ্বাস অর্জনের জন্য শুরুতে প্রীয়ন্তী সরকার চিত্রার নিবন্ধিত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকেই তাঁকে পারিশ্রমিকের টাকা পাঠানো হয়েছিল। সিআইডি জানায়, এ মামলায় প্রীয়ন্তী ছাড়াও আরও ছয়জনকে আগেই গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

অনলাইনে কাজ বা সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় আয়ের প্রস্তাব পেলে অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেনের আগে সতর্ক থাকতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে সিআইডি।

জনপ্রিয় সংবাদ

দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন

ভুয়া ওয়েবসাইটে অনলাইন চাকরির ফাঁদে টাকা হাতিয়ে নেওয়া চক্রের তরুণী সিআইডির হাতে গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ০৮:১৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬