ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ঈশ্বরদী হয়ে চলবে না চিত্রা এক্সপ্রেস, ক্ষুব্ধ নাগরিক সমাজ এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, সিসিটিভিতে ধরা পড়ল হামলার দৃশ্য শ্রমিকদের জন্য ১০০ শয্যার ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশে সমর্থন চাওয়া নিয়ে প্রশ্ন তুললেন রুহুল কবির রিজভী নিরাপদ পানির সংকট, নতুন ৮৭৪টি উৎস স্থাপনের পরিকল্পনা তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু: ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় চাঁদার দাবিতে ডায়াগনস্টিক সেন্টারে হামলা, হুমকিতে ফের চালু ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর, আবেদন ১১ নভেম্বর ফার্মগেটে বাসে, পোস্তগোলা ব্রিজে রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন বিষাক্ত বাতাসে বিপর্যস্ত দিল্লির জীবন, দূষণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

লালন আখড়াবাড়ির দানবাক্সে মিলল ৬ লাখ ৪৯ হাজার টাকা

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৬:৪০:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ১২৯৮ Time View

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়ির দুটি দানবাক্স খুলে ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা পাওয়া গেছে।

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়ির দানবাক্স খুলে ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা পাওয়া গেছে। শনিবার (১০ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও লালন একাডেমি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে দানবাক্সের টাকা গণনা করা হয়।

সকাল সাড়ে ১০টার দিকে আখড়াবাড়ির মাজারের ভেতরে ও বারান্দায় রাখা দুটি সিন্দুক খোলা হয়। এতে ভক্তদের দান ও মানতের টাকা পাওয়া যায়। এবার সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে দানবাক্স খোলা এবং টাকা গণনার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাধারণত ছয় থেকে সাত মাস পরপর লালন আখড়াবাড়ির দানবাক্স খোলা হয়। গণনা শেষে এসব টাকা লালন একাডেমির নির্ধারিত তহবিলে জমা রাখা হয়।

এর আগে গত বছরের অক্টোবরে দানবাক্স খুলে ৪ লাখ ৯২ হাজার ২৬৪ টাকা পাওয়া গিয়েছিল। পরে লালন স্মরণোৎসবের পর আরেক দফায় দানবাক্স খুলে পাওয়া যায় ৯ লাখ ২২ হাজার ২৪২ টাকা।

শনিবার দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও লালন স্মরণোৎসবের অর্থ উপকমিটির আহ্বায়ক জাকির হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিফাত এবং কুমারখালীর সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও লালন একাডেমির সদস্যরা।

কুমারখালীর সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার জানান, এখন থেকে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে লালন আখড়াবাড়ির দানবাক্স খোলা হবে। সাধারণত বছরে দুইবার দানবাক্স খোলা হয়—প্রথমবার অক্টোবরে এবং দ্বিতীয়বার লালন তিরোধান দিবসের পর।

তিনি আরও জানান, আগেরবারের তুলনায় এবার দানবাক্সে কম টাকা পাওয়া গেলেও গত বছরের অক্টোবরের তুলনায় বেশি টাকা পাওয়া গেছে। টাকা গণনা শেষে প্রশাসনের পক্ষ থেকে তা বুঝে নেওয়া হয়েছে। রোববার এসব টাকা লালন একাডেমির তহবিলে জমা দেওয়ার কথা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ঈশ্বরদী হয়ে চলবে না চিত্রা এক্সপ্রেস, ক্ষুব্ধ নাগরিক সমাজ

লালন আখড়াবাড়ির দানবাক্সে মিলল ৬ লাখ ৪৯ হাজার টাকা

প্রকাশের সময়ঃ ০৬:৪০:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬