ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক হেনস্তা: প্রশ্ন করাই কি অপরাধ? জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের দিনাজপুর অঞ্চলে সেরা ১০-এ বেরোবির ৫ শিক্ষার্থী শহীদ মিনার প্রাঙ্গণে মহিলাদলের সভা আয়োজন, বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির দুঃখ প্রকাশ ব্রহ্মপুত্র খননে ধীরগতি, বালু উত্তোলন ও দখল বন্ধের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ বাগাতিপাড়ায় স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে মহিলাদলের মতবিনিময় সভা পাইকারি বাজারে আবারও বাড়ল চালের দাম, ৫০ কেজির বস্তায় বৃদ্ধি ২৫–৪০ টাকা ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে সিলেটের হাসপাতালে ভর্তি প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের শপথ গ্রহণ

দুর্গোৎসব উপলক্ষে বাগাতিপাড়ায় মন্দিরে মন্দিরে চালের ডিও বিতরণ করলেন প্রতিমন্ত্রী পুতুল

বাগাতিপাড়া উপজেলা অডিটোরিয়ামে মন্দিরের জন্য চালের ডিও ও অন্যান্য সামগ্রী বিতরণ করছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল । আজ দুপুরে তোলা ছবি

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলার প্রতিটি মন্দিরে ৬০০ কেজি করে চালের ডিও বিতরণ করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। এর পাশাপাশি কৃষকদের মাঝে স্প্রে মেশিন, প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার এবং খেলোয়াড়দের মাঝে ক্রীড়াসামগ্রীও বিতরণ করেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বাগাতিপাড়া উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শারদীয় দুর্গোৎসব আনন্দমুখর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য দলীয় নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এর আগে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে আয়োজিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নেন।

অনুষ্ঠানে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুল ইসলাম, বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

দুর্গোৎসব উপলক্ষে বাগাতিপাড়ায় মন্দিরে মন্দিরে চালের ডিও বিতরণ করলেন প্রতিমন্ত্রী পুতুল

প্রকাশের সময়ঃ ০৬:৩৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬