ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ তাহসিফ হত্যা মামলা: দীপকে ফের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত অস্থিতিশীলতার চেষ্টা চলবে: তথ্য উপদেষ্টা ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু মিরপুরে শ্রমিক আন্দোলনে অরাজকতার চেষ্টা, রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ ডিএনসিসি প্রশাসকের শ্রমিক আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি, সতর্ক বিএনপি নেতাকর্মীরাও মিরপুর-১১-তে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, যান চলাচল স্বাভাবিক; আটক ৪ এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠানে, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১

কক্সবাজারে ২৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ রোহিঙ্গা

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১০:৩১:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ১২৬৪ Time View

কক্সবাজারের রামুর চেইন্দা এলাকায় পৃথক অভিযানে ২৮ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৫।

কক্সবাজারের রামু উপজেলার চেইন্দা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ তিনজন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। এ সময় মাদক পরিবহন ও সংশ্লিষ্ট অপরাধে ব্যবহারের অভিযোগে দুটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

এসআরবি-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক জানান, গোপন সংবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৬ অক্টোবর রাতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও একটি বাটন মোবাইল ফোনসহ মো. জুনায়েদকে গ্রেপ্তার করা হয়।

এরপর একই এলাকায় ১৭ অক্টোবর ভোরে ব্যাটালিয়ন সদর দপ্তরের একটি আভিযানিক দল পৃথক অভিযান চালায়। এ সময় আরও ১৮ কেজি গাঁজা ও একটি বাটন মোবাইল ফোনসহ দুই রোহিঙ্গাকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জুনায়েদ (২২), কবির হোসেন (২৩) ও মোহাম্মদ বেলাল (২০)। জুনায়েদ কক্সবাজারের ক্যাম্প-৮ ডব্লিউ-এর এস/৫২ ব্লকের মো. দলিল আহমদের ছেলে। কবির হোসেনের বাবার নাম মৃত মোহাম্মদ হোসেন। আর বেলাল ক্যাম্প-২-এর এ১ ব্লকের শফিকের ছেলে।

এসআরবি-১৫ জানায়, পৃথক দুই অভিযানে মোট ২৮ কেজি গাঁজা ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাঁদের এবং উদ্ধার করা আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ

কক্সবাজারে ২৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ রোহিঙ্গা

প্রকাশের সময়ঃ ১০:৩১:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬