ঢাকা ১০:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা, ট্রাম্পের রাজনৈতিক প্রভাব কি কমছে? খাদ্য অপচয় কমাতে সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার আহ্বান পোশাকশ্রমিকদের দাবি পূরণে সরকারের প্রতি শফিকুর রহমানের আহ্বান চট্টগ্রামে শ্রমিক হত্যা ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির মশাল মিছিল টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে অবনতি তাইজুল ও মিরাজের ভৈরব উপস্বাস্থ্য কেন্দ্রের শতকোটি টাকার জমিতে মার্কেট নির্মাণের সড়যন্ত্র, ক্ষুব্ধ এলাকাবাসী সারের জন্য কৃষকদের দীর্ঘ লাইন, ডিলারের দোকানে ক্ষোভ ও পুলিশ মোতায়েন ইবির পঞ্চম সমাবর্তনে নিবন্ধন ফি ৫ হাজার টাকা, নিবন্ধন শুরু ৫ নভেম্বর পড়াশোনার পাশাপাশি পেঁপে চাষে সফল বেরোবি শিক্ষার্থী আকরাম আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন ম্যাক্সওয়েল

স্বাস্থ্য গবেষণা ও মাতৃ-শিশুসেবায় সাসাকাওয়া ফাউন্ডেশনের সহযোগিতা চাইলেন জুবাইদা

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৫:২৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১২৫৮ Time View

জাপানে স্বাস্থ্যবিষয়ক সেমিনারে বক্তব্য দিচ্ছেন চিকিৎসক ডা. জুবাইদা রহমান।

বাংলাদেশের স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক চিকিৎসা অবকাঠামোর উন্নয়নে সহযোগিতা বাড়াতে জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের রাজধানী টোকিওতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশন আয়োজিত স্বাস্থ্যবিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডা. জুবাইদা রহমান বলেন, বাংলাদেশের বর্তমান সরকার স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক সুরক্ষাকে নীতিগত অগ্রাধিকার দিয়েছে। সবার জন্য সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করা, সরকারি হাসপাতালের সেবার মান বাড়ানো, নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কর্মসংস্থানমুখী শিক্ষা এবং পরিবারভিত্তিক সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় ‘ফ্যামিলি কার্ড’ চালুর উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের চেষ্টা চলছে।

চিকিৎসক হিসেবে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে জুবাইদা রহমান বলেন, মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক ক্রমেই বিস্তৃত হচ্ছে। দুই দেশের অভিজ্ঞতা, জ্ঞান ও সক্ষমতা বিনিময়ের মাধ্যমে স্বাস্থ্য ও সামাজিক খাতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।

স্বাস্থ্য কূটনীতির ওপর গুরুত্ব

বিশ্বজুড়ে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ার প্রেক্ষাপটে স্বাস্থ্য কূটনীতির গুরুত্ব তুলে ধরেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, ‘সবার জন্য স্বাস্থ্য’ নিশ্চিত করার অভিন্ন লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা কার্যকর ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশে মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সরকারের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান এবং জনকল্যাণমূলক ফাউন্ডেশনগুলোর অবদান গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করে বাংলাদেশে সংস্থাটির কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান জুবাইদা রহমান।

তিনি আশ্বস্ত করেন, দীর্ঘমেয়াদে টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নেওয়া উদ্যোগে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থন দিতে প্রস্তুত।

সেমিনারে নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়াসহ বিভিন্ন দেশের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা, ট্রাম্পের রাজনৈতিক প্রভাব কি কমছে?

স্বাস্থ্য গবেষণা ও মাতৃ-শিশুসেবায় সাসাকাওয়া ফাউন্ডেশনের সহযোগিতা চাইলেন জুবাইদা

প্রকাশের সময়ঃ ০৫:২৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬