ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ইসলামী আন্দোলনের গণমিছিল ও সমাবেশ সেমিফাইনাল ম্যাচ চলাকালে ভয়াবহ বজ্রাঘাতে মাঠেই ফুটবলারের মৃত্যু ‘ডিসেম্বরে দেশে এলে রাজপথেই দেখা হবে’- ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ঐক্য ধরে রাখতে না পারলে আবারও ফ্যাসিস্ট শক্তির উত্থান হতে পারে-ইবি উপাচার্য সিঙ্গেল মায়েদের স্বাবলম্বিতা ও বিহারী শিশুদের শিক্ষায় অনন্য সামাজিক উদ্যোগ প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের রাজপথের সংঘাতের প্রভাব শুধু সড়কেই সীমাবদ্ধ ছিল না মায়ের উদ্দেশে শেষ চিঠি লিখেই আন্দোলনে যান আনাস

সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

বুধবার (২৭ মে) সকাল ১০টা ২০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সংশোধিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য ঝড় ও বজ্রবৃষ্টির কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলেও আবহাওয়ার পরিস্থিতি অস্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি সপ্তাহজুড়ে দেশের সব বিভাগেই ঝড়বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি বায়ুর সক্রিয়তা এবং বায়ুমণ্ডলে জলীয়বাষ্পের আধিক্যের কারণে দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের ঝুঁকি বেশি থাকায় নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনগণকে অপ্রয়োজনে ঝড়ের সময় নদীতে না নামা, নিরাপদ আশ্রয়ে অবস্থান করা এবং বজ্রপাতের সময় খোলা স্থানে অবস্থান না করার আহ্বান জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

প্রকাশের সময়ঃ ০৩:৫৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬