ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে সিরাজুল ইসলাম ছিলেন আপসহীন- মির্জা ফখরুল খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের বিকল্প নেই- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ময়মনসিংহে ডিবির অভিযানে ইয়াবাসহ স্কুটি জব্দ গ্রেপ্তার-১ বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে একটি চক্র- প্রধানমন্ত্রী প্রান্তিক মানুষের পণ্যে নতুন বাজার, বেরোবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘কারুকুঞ্জ’ বিয়েবাড়িতে মাংস কম দেওয়ার জের, অতিথিদের সংঘর্ষে আহত ইবিতে সহপাঠীদের ব্যক্তিগত ছবি পাঠানোর অভিযোগ- মুখ খুললেন ঐশী ইবির জুলাই-৩৬ হলে সহপাঠীদের ব্যক্তিগত ছবি পাঠানোর অভিযোগ মহেশখালীর সংরক্ষিত বনে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা নদী দূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

র‍্যাবের অভিযানে শিবগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকার তোয়াখানা মোড় থেকে ১৮৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৫, সিপিসি-১, রাজশাহী।
র‍্যাব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ জুন) নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় শিবগঞ্জ উপজেলার কানসাট বাজার ব্রিজ এলাকায় অবস্থানকালে গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে সোনামসজিদ স্থলবন্দরগামী মহাসড়কের পূর্ব পাশে তোয়াখানা মোড় এলাকায় অবস্থান করছেন।
তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার পর র‍্যাবের একটি অভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। অভিযানে শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের বাসিন্দা আনারুল ইসলাম (৪৫)-কে আটক করা হয়।
পরবর্তীতে আটক ব্যক্তির শরীর তল্লাশি করে তার শার্টের বুক পকেটে রাখা একটি পলিথিন প্যাকেটের ভেতর থেকে ১৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য যথাযথভাবে জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনি পদক্ষেপের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক, অস্ত্র ও সামাজিক অপরাধ নির্মূলে র‍্যাব-৫-এর অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে সিরাজুল ইসলাম ছিলেন আপসহীন- মির্জা ফখরুল

র‍্যাবের অভিযানে শিবগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ০১:৫৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬