ঢাকা ০১:৪০ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে একটি চক্র- প্রধানমন্ত্রী প্রান্তিক মানুষের পণ্যে নতুন বাজার, বেরোবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘কারুকুঞ্জ’ বিয়েবাড়িতে মাংস কম দেওয়ার জের, অতিথিদের সংঘর্ষে আহত ইবিতে সহপাঠীদের ব্যক্তিগত ছবি পাঠানোর অভিযোগ- মুখ খুললেন ঐশী ইবির জুলাই-৩৬ হলে সহপাঠীদের ব্যক্তিগত ছবি পাঠানোর অভিযোগ মহেশখালীর সংরক্ষিত বনে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা নদী দূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালের জন্য পরিপত্র জারির নির্দেশ- হাইকোর্ট হাফিজুরের জামিন স্থগিত, ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ প্রেমিকার বিয়ের দিন নিভে গেল এক তরুণের স্বপ্ন- ফেসবুকে শেষ বিদায়
সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে

পাথরের আড়ালে লুকানো ৩২০ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ উদ্ধার, চালক আটক

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে পাথরবোঝাই ট্রাকের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ পাচারের আরেকটি চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর একটি টহলদল অভিযান চালিয়ে ৩২০ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করেছে। একই সঙ্গে ১০ টন পাথরবোঝাই ট্রাকটি আটক এবং চালককে গ্রেফতার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, চোরাচালান ও মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে গত শুক্রবার (২০ জুন) রাত প্রায় ৮টা ৪০ মিনিটে এই অভিযান পরিচালনা করা হয়। মহানন্দা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি শেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোনামসজিদ বিওপির টহলদল অভিযানটি পরিচালনা করে।
অভিযানটি পরিচালিত হয় সীমান্ত পিলার ১৮৫/১-এস থেকে প্রায় ৮০০ গজ ভেতরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের একটি পাকা সড়কে। সেখানে একটি সন্দেহজনক বাংলাদেশি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৫-৫১৯৮) থামিয়ে তল্লাশি চালানো হয়। ট্রাকটিতে ভারত থেকে আমদানি করা পাথর বহন করা হচ্ছিল। কিন্তু তল্লাশিতে বিজিবি সদস্যরা দেখতে পান, পাথরের স্তূপের মধ্যে সুকৌশলে লুকিয়ে রাখা হয়েছে ৩২০ পিস মূল্যবান ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ।
বিজিবির ধারণা, উদ্ধারকৃত যন্ত্রাংশগুলো অবৈধভাবে দেশের অভ্যন্তরে নিয়ে বাজারজাত করার পরিকল্পনা ছিল। এসব যন্ত্রাংশের বাজারমূল্য নির্ধারণ ও উৎস-গন্তব্য নিয়ে তদন্ত চলছে।
এ ঘটনায় ট্রাকচালক মো. মাহফুজুর রহমান (২৩)-কে আটক করা হয়েছে। তিনি শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার বাজিতপুর গ্রামের বাসিন্দা এবং মো. শফিকুল ইসলামের পুত্র। জব্দকৃত যন্ত্রাংশ, ট্রাক এবং আটক চালককে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
উল্লেখযোগ্য, মাত্র একদিন আগে গত ১৯ জুন একই ব্যাটালিয়নের সদস্যরা একটি পরিত্যক্ত পুকুরে অভিযান চালিয়ে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ উদ্ধার করেন। পরপর দুটি বড় চালান উদ্ধারের ঘটনায় সীমান্তে চোরাকারবারিদের নতুন কৌশল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ চলছে। গোয়েন্দা তৎপরতা আরও শক্তিশালী করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সীমান্ত-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বৈধ আমদানির আড়ালে উচ্চমূল্যের যন্ত্রাংশ পাচারের চেষ্টা নতুন নয়। তবে বিজিবির ধারাবাহিক নজরদারি ও অভিযানের কারণে চোরাকারবারিদের অপচেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতায় সীমান্ত চোরাচালান আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে একটি চক্র- প্রধানমন্ত্রী

সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে

পাথরের আড়ালে লুকানো ৩২০ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ উদ্ধার, চালক আটক

প্রকাশের সময়ঃ ০৫:৪৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬