ঢাকা ০৪:২১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই- অর্থমন্ত্রী যমুনার ২০ কেজির কাতল মাছ বিক্রি হলো ৪৬ হাজার টাকায় দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস, কোথাও ভারি বর্ষণের শঙ্কা জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা নিবেদন ঝিনাইদহে গরু চোর সন্দেহে গণপিটুনিতে এক ভাই নিহত, আহত অপরজন ৩ ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরাঞ্চলে ট্রেন চলাচল স্বাভাবিক কক্সবাজারে চলন্ত স্লিপার বাসে আগুন, জানালার কাঁচ ভেঙে উদ্ধার যাত্রীরা নাটোরে অটোভ্যানে বাসের ধাক্কা, চাপা পড়ে চালক-যাত্রী নিহত হেসেছি, কেঁদেছি, আবেগে ভেসেছি: প্রথম কনসার্ট নিয়ে অপূর্ব দুই ঘণ্টার বিদ্যুৎবিভ্রাটে চমেক হাসপাতালে রোগীদের চরম দুর্ভোগ

রাজশাহী রেঞ্জ সহ পুলিশের ৬ ডিআইজিকে নতুন কর্মস্থলে বদলি

পুলিশের ছয় ডিআইজিকে নতুন কর্মস্থলে বদলি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ফাইল ছবি

পুলিশের ডিআইজি পদমর্যাদার ছয় জ্যেষ্ঠ কর্মকর্তাকে নতুন দায়িত্বে বদলি করে সরকার প্রজ্ঞাপন জারি করেছে। গত রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর থেকে এই বদলি ও পদায়নের আদেশ প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, স্পেশাল ব্রাঞ্চ (এসবি)-তে কর্মরত ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জে পদায়ন করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্বে থাকা ডিআইজি আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া পুলিশ অধিদফতরে কর্মরত ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহ্‌কে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে।

অন্যদিকে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জে স্থানান্তর করা হয়েছে। খুলনা রেঞ্জের দায়িত্বে থাকা ডিআইজি মো. রেজাউল হককে খুলনা শিল্পাঞ্চল পুলিশে পদায়ন করা হয়েছে। পাশাপাশি রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে ঢাকায় সশস্ত্র পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এ বদলি করা হয়েছে।

সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

জনপ্রিয় সংবাদ

অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই- অর্থমন্ত্রী

রাজশাহী রেঞ্জ সহ পুলিশের ৬ ডিআইজিকে নতুন কর্মস্থলে বদলি

প্রকাশের সময়ঃ ০১:৩০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬