ঢাকা ০৮:২১ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্টে দুই মাদরাসাশিক্ষার্থীর মৃত্যু সেই চিকিৎসক কে প্রশাসনিক বদলি- মনপুরা গেলেন ডা. ইনজামাম ভোলাহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত নাচোলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত চাঁপাইনবাবগঞ্জে নদীভাঙন রোধে পাড় সংস্কার কাজের উদ্বোধন গ্রামীণফোনের ৫% বিলম্বিত পাওনা পরিশোধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’—স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্য নবজাতকের লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স দুর্ঘটনা, আহত- ৩ জুয়া প্রতিরোধ আইনে সারাদেশের প্রথম মামলা চুয়াডাঙ্গায় মিরপুরে দগ্ধ অন্তঃসত্ত্বা গৃহবধূর ১১ দিন পর মৃত্যু

ভোলাহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত

ভোলাহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত র‍্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভার একাংশ।

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ভোলাহাট কার্যালয়ের উদ্যোগে সোমবার (৬ জুলাই) বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল সাড়ে ১০টায় বিআরডিবি ভোলাহাট কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এরপর ভোলাহাট ইউসিসিএল (UCCL) সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হোসেন-এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. মিজানুর রহমান-এর উপস্থিত থাকার কথা থাকলেও তিনি ব্যক্তিগত কারণে অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।

সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সবুজ আলী। এছাড়া বক্তব্য দেন আব্দুল মালেক, ভোলাহাট সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইয়াজদানী আলিম আল রাজী জর্জ, ভোলাহাট ইউসিসিএল-এর সভাপতি মিজানুর রহমান, কৃষক সমবায়ী শাহজাহান, তোসলিমউদ্দিন, এনামুল হক এবং মোছা. সোনাভানসহ স্থানীয় সমবায় নেতারা।

বক্তারা বলেন, পাকিস্তান আমলে ড. আখতার হামিদ খান-এর উদ্যোগে কুমিল্লা মডেলের মাধ্যমে সমবায়ভিত্তিক পল্লী উন্নয়নের যাত্রা শুরু হয়। স্বাধীনতার পর ১৯৭২ সালে আইআরডিপি (IRDP) প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে ১৯৮৩ সালে তা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-তে রূপান্তরিত হয়।

তারা আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বিআরডিবি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায় সংগঠন গঠন, সদস্যদের প্রশিক্ষণ, নেতৃত্ব বিকাশ, প্রান্তিক কৃষক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পুঁজি গঠন, কৃষি ঋণ এবং ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ বিতরণের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

বক্তারা পল্লী উন্নয়ন কার্যক্রমকে আরও বিস্তৃত ও কার্যকর করতে সরকারের উন্নয়নমূলক কর্মসূচি সম্প্রসারণের আহ্বান জানান। একই সঙ্গে তারা বলেন, টেকসই গ্রামীণ উন্নয়ন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির সদস্য, উদ্যোক্তা, সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্টে দুই মাদরাসাশিক্ষার্থীর মৃত্যু

ভোলাহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত

প্রকাশের সময়ঃ ০৫:০২:১৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬